আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১০ ডিসেম্বরের পরে কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি: ১০ই ডিসেম্বর এর পর থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমতে শুরু করবে। সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নামবে সেই সময়। রবিবারের পর থেকে আকাশ মেঘমুক্ত হয়ে যাবে ।রোদ ঝলমলে হবে।ঘূর্ণিঝড়টি (Cyclone)এই মুহূর্তে শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপ রূপে উত্তর-পূর্ব তেলেঙ্গানা উড়িষ্যা এবং দক্ষিণ ছত্রিশগড়ের উপরে রয়েছে।

বুধবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলে অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান । তিনি বলেন,আগামী ৬ ঘন্টায় এই ঘূর্ণিঝড়টি আরো শক্তি হারিয়ে একটি নিম্নচাপ রূপে অবস্থান করবে। এই সিস্টেমটি ফলে আমাদের রাজ্যে খুব একটা বেশি প্রভাব পড়বে না। এরফলে বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে(South Bengal) মেঘলা আকাশ এবং ছিটে ফোটে বৃষ্টির সম্ভাবনা। ৮ ডিসেম্বর থেকে আবার আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং ধীরে ধীরে রাতের তাপমাত্রা কমতে থাকবে।

১০ ডিসেম্বরের পরে কলকাতা(Kolkata) তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা আছে। যতক্ষণ মেঘলা আকাশ থাকবে রাতের তাপমাত্রা কমবে না, ৮ ডিসেম্বরের পর থেকে উত্তর পশ্চিমের হাওয়া প্রবেশ করবে এবং তাপমাত্রা কমতে শুরু করবে। ১০ তারিখের পর থেকে তাপমাত্রা কম থাকবে এবং সেটা বেশ কয়েকদিন বজায় থাকবে। এই মুহূর্তে কোন সতর্কবার্তা নেই বলে জানিয়েছেন সঞ্জীববাবু।

Published by:

Share Link:

More Releted News:

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

হাতে মাত্র আর ২ ঘণ্টা, মদের দোকানের সামনে দীর্ঘ লাইন সুরাপ্রেমীদের

দ্বিতীয় দফার নির্বাচনের দিন বঙ্গের ৭ জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা জারি

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

সল্টলেকের গোপন ডেরায় বিজেপির ভিন রাজ্যের লোকজন, সুজিত বসুর অভিযোগে অ্যাকশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ