পশ্চিমী ঝঞ্ঝার দরুন আগামী সপ্তাহে বঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধি: জম্মু-কাশ্মীরে একটি বড় শক্তিশালী পশ্চিমী ঝঞ্জা তৈরি হয়েছে। এর দরুন সেখানে তুষারপাত ও বৃষ্টিপাত হচ্ছে। ধীরে ধীরে এই পশ্চিমী ঝঞ্জা উত্তরবঙ্গের দিকে সরে আসবে। এর ফলে আগামী সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিংপং, সিকিম সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা। সোমবার আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office)অন্যতম অধিকর্তা গনেশ দাস এই খবর জানান।

তিনি বলেন, এই পশ্চিমী ঝঞ্ঝার দরুন আগামী সপ্তাহে বুধবার পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে। একইসঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃহস্পতিবার হালকা বৃষ্টিপাত এবং শুক্রবার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে রাজ্য থেকে শীত বিদায় নিয়েছে। তাই সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির কাছাকাছি থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির ঘরে পৌঁছে যাবে ।এমনকি আরও ২ ডিগ্রী বেড়ে যেতে পারে।এই মুহূর্তে যদি বলি নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল(South Brngal)দুই জায়গায় কোনো ওয়েদার সিস্টেম নেই। মঙ্গলবার কোন ওয়েদার সিস্টেম নেই। কিন্তু একটা খুব বড় পশ্চিমী ঝঞ্জা রয়েছে। জম্মু কাশ্মীর এর দিকে।

তার ফলে সেইখানে স্নো ফল হচ্ছে এবং তার ফলে আমাদের নর্থ বেঙ্গলে ২১ এবং ২২ ফেব্রুয়ারি সিক্কিম, কালিংপং- এ ভালোই থান্ডার স্টর্ম একটিভিটি হবে। সাউথ বেঙ্গলে বীরভূমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং অন্যান্য জেলায় শুধু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা(Kolkata) সহ বঙ্গের তাপমাত্রা সর্ব নিম্ন ২০ ডিগ্রি এবং সর্বোচ্চ ৩০ ডিগ্রি হবে।

কলকাতার জন্য তারপরে ২ ডিগ্রি তাপমাত্রা বেড়ে যেতে পারে। ৩২ ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। শীত পুরো পুরি চলে গিয়েছে বলাই যায়। ২২ ফেব্রুয়ারি গোটা বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। বীরভূম, নদিয়াতে মাঝারি বৃষ্টি ও কলকাতায় হালকা বৃষ্টি হবে। ২৩ ফেব্রুয়ারি শুধু কোস্টাল জেলা গুলোই বৃষ্টি হবে । ২৪ ফেব্রুয়ারি সাউথ বেঙ্গল ওয়েদার ইমপ্রুভ করবে এবং ২৫ ফেব্রুয়ারি থেকে নর্থ বেঙ্গলে ওয়েদার ইমপ্রুভ করবে।

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের