চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রবিবার থেকে জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি, সোমবার ভিজতে পারে কলকাতা

নিজস্ব প্রতিনিধি: পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢুকতেই ২৪ ঘণ্টার মধ্যে ২.৮ অর্থাৎ প্রায় ৩ ডিগ্রি কমল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা এই সময়ের স্বাভাবিকের থেকে ৩.৮ ডিগ্রি বেশি রয়েছে। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলে অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান। তিনি বলেন,অর্থাৎ বৃহস্পতিবার তাপপ্রবাহের কবল থেকে বেরিয়ে এল কলকাতা(Kolkata)।

যদিও দক্ষিণবঙ্গের(South Bengal) বাকি জেলায় বৃহস্পতি এবং শুক্রবার তাপপ্রবাহ বা তার অনুরূপ পরিস্থিতি তৈরি হবে। ৫ মে থেকে তাপপ্রবাহের কবলের বাইরে চলে যাবে অনেক জেলা। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূমে শনিবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহ চলবে। গত শনিবার তাপ প্রবাহ ছিল ৪১.১ ডিগ্রি,রবিবার ছিল ৪১.৩ ডিগ্রী,সোমবার ছিল ৪১.৭ ডিগ্রী,মঙ্গলবার ছিল ৪৩.০ ডিগ্রী,বুধবার ছিল ৪২.০ ডিগ্রী। বৃহস্পতিবার ৩৯.২ ডিগ্রি তাপমাত্রা ছিল।উত্তরে পার্বত্য এলাকায় বৃষ্টি বহাল থাকবে। মালদা ও দুই দিনাজপুরে তাপপ্রবাহ বৃহস্পতিবার দিন ভর জারি ছিল।৪ মে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, দুই দিনাজপুরে বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টি হতে পারে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে ।

৫ মে দুই ২৪ পরগনা ,নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টি হবে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ৬ মে রাজ্যের সমস্ত জেলায় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে।পশ্চিম বাতাসের দাপট কমবে। বাড়বে বঙ্গোপসাগর(Bay Of Bengal) থেকে আসা পর্যাপ্ত জলীয় বাষ্প পুর্ন হাওয়ার দাপট। তবে সেই বৃষ্টি তাপপ্রবাহকে পরবর্তী কতদিন ঠেকিয়ে রাখতে পারবে সেটা এখনই বলা সম্ভব নয়। সেটা সম্পূর্ন নির্ভর করছে উষ্ণ এবং জলীয় হাওয়ার সংঘাতে কতোটা ঘন মেঘ তৈরি হচ্ছে তার ওপর।বৃহস্পতিবার দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় সন্ধ্যার পর হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে।৭ মে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।রাজ্যের জেলায় জেলায় তাপমাত্রা বিগত ৫ দিনের অনুপাতে কিছুটা নিম্নমুখী।

Published by:

Share Link:

More Releted News:

‘হলদিয়া বন্দর থেকে টাকা কোথায় পাচার হচ্ছে?’, মোদি সরকারকে প্রশ্ন মমতার

রাস্তার পাশে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ, খুন নাকি অন্যকিছু?

ভোটের ৪৮ ঘন্টা আগে নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষককে সরিয়ে দিলেন জ্ঞানেশ

নওদা বিধানসভায় নির্বাচনী প্রচার ঘিরে উত্তেজনা চরমে, নামল কেন্দ্রীয় বাহিনী

অশোকনগরে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে ঝড় তুললেন মৈথিলী ঠাকুর

মেয়ের হয়ে প্রচারে বেরিয়ে রাস্তার মাঝে যা করলেন মমতা ঠাকুর, প্রশংসা এলাকাবাসীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ