চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শনিবার থেকে উত্তরবঙ্গে এবং রবিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড় – বৃষ্টি শুরু হবে

নিজস্ব প্রতিনিধি: শনিবার থেকে বৃষ্টি শুরু উত্তরবঙ্গে।রবিবার থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত তাপপ্রবাহ পশ্চিমের জেলাগুলিতে বেশি থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত শুক্রবার এই খবর জানান ।তিনি বলেন,বেলা আড়াইটা পর্যন্ত তাপমাত্রা বিভিন্ন জেলায় বিভিন্ন প্রকার ছিল। তাপমাত্রা ছিল…………….
*কলকাতায় ৩৯.২ডিগ্রি,
*আসানসোল ৪০ডিগ্রি,
*ক্যানিং ৩৯.৬ডিগ্রি,
*ডায়মন্ডহারবার ৪০.৪ ডিগ্রি।

সোম ও মঙ্গলবার এই দুদিনে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে।হাওয়ার গতিপথ বদল হবে রাজ্যে। বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয়বাষ্পের পরিমাণ বাড়বে বাতাসে। শনিবার থেকে বৃষ্টি শুরু উত্তরবঙ্গে। রবিবার থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে(South Bengal) রবিবার পর্যন্ত তাপপ্রবাহ পশ্চিমের জেলাগুলিতে বেশি থাকবে। বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এ বেশি তাপপ্রবাহের সম্ভাবনা।রবিবার থেকে বৃষ্টি উপকূলের ও পূর্ব দিকের জেলাগুলিতে শুরু হবে । বৃষ্টি বাড়বে সোম ও মঙ্গলবার। ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির বেশি সম্ভাবনা বাঁকুড়া ,বীরভূম ,মুর্শিদাবাদ নদীয়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাতে।

শনিবার উত্তরবঙ্গের (North Bengal)উপরের দিকের ৫ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। একসঙ্গে মালদা ও উত্তর দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি।মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সর্তকতা। ঝড় ও বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘হলদিয়া বন্দর থেকে টাকা কোথায় পাচার হচ্ছে?’, মোদি সরকারকে প্রশ্ন মমতার

রাস্তার পাশে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ, খুন নাকি অন্যকিছু?

ভোটের ৪৮ ঘন্টা আগে নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষককে সরিয়ে দিলেন জ্ঞানেশ

নওদা বিধানসভায় নির্বাচনী প্রচার ঘিরে উত্তেজনা চরমে, নামল কেন্দ্রীয় বাহিনী

অশোকনগরে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে ঝড় তুললেন মৈথিলী ঠাকুর

মেয়ের হয়ে প্রচারে বেরিয়ে রাস্তার মাঝে যা করলেন মমতা ঠাকুর, প্রশংসা এলাকাবাসীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ