চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শনিবার থেকে উত্তরবঙ্গ ঘন কুয়াশায় ডুবতে চলেছে ,কলকাতাতেও থাকবে প্রভাব

নিজস্ব প্রতিনিধি: আগামী ৫ দিন দক্ষিণ বঙ্গ আর উত্তরবঙ্গতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি মালদা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার (Coochbehar) জেলাতে আগামী ৪৮ ঘন্টা তীব্র কুয়াশার প্রভাব থাকবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা দাপট থাকবে আগামী দুদিন। ওই একই সময় কলকাতাতেও কুয়াশার মাঝারি প্রভাব থাকবে। ফলে গভীর রাতে কিম্বা ভোরের দিকে দৃশ্যমানতা অনেকটা কমে যাবে শনি ও রবিবার। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের (Alipur weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান ।

তিনি বলেন,মিনিমাম টেম্পারেচার বা রাতের তাপমাত্রা যেটা আমরা বলছি আগামী ২৪ ঘণ্টা এটাই বজায় থাকবে।আগামী ২৪ ঘন্টার পর থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ ২ জেলাতেই ২ থেকে ৪° টেম্পারেচার বাড়বে।
কলকাতার ক্ষেত্রে ক্রিসমাসের রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা থাকছে।আর অন্যান্য জেলাতে ২ থেকে ৪ ডিগ্রী তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।উত্তরবঙ্গের (North Bengal) ক্ষেত্রে জলপাইগুড়ি ,দুই দিনাজপুর, মালদা(Malda), আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে আগামী ৪৮ ঘণ্টায়। দৃশ্যমানতা ৫০ মিটার থেকে ২০০ মিটারের মধ্যে থাকবে অর্থাৎ অনেকটাই কম থাকবে।

দক্ষিণবঙ্গের (South Bengal) ক্ষেত্রে মূলত হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে।কলকাতার ক্ষেত্রে কিছুটা মিস্ট কুয়াশার সম্ভাবনা থাকছে আগামী ৪৮ ঘণ্টায়। তবে আগামী পাঁচ দিন সেভাবে সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি এবং কুয়াশার ঘনঘটা ছাড়া বঙ্গে আবহাওয়ার বিশেষ কোন পরিবর্তন হবে না বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।

Published by:

Share Link:

More Releted News:

একবালপুরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তুমুল অশান্তি, লাঠিচার্জ পুলিশের

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

বুলডোজার নীতিতে বিশ্বাসী নই, যোগী আদিত্যনাথের উল্টো সুর শমীকের গলায়

‘বাঙালি’ ওসিদে’র চাকরি খেয়ে নেওয়ার হুমকি ‘অবাঙালি’ মনোজ আগরওয়ালের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ