চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্তর জেরে উত্তরবঙ্গের দুই জেলায় বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্তর সৃষ্টি হয়েছে । এর জেরে সাময়িকভাবে বঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়েছে। তবে দিনের তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রির মধ্যেই আপাতত সীমাবদ্ধ থাকছে। দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিংপং জেলা ছাড়া আর কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।

আগামী পাঁচ দিন গোটা বঙ্গে আবহাওয়া শুষ্কই থাকছে। শনিবার আলিপুর আবহাওয়া দপ্তরের (Alipur Weather Office)অধিকর্তা গনেশ দাস এই খবর জানান। তিনি বলেন, মার্চ মাসের প্রথম সপ্তাহে কলকাতা শহরে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। এক লাফে পৌঁছে যাবে ৩৫ ডিগ্রির ঘরে। তার মতে এই মুহূর্তে আমাদের রিজিয়নে যদি দেখা যায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যার অবস্থান হচ্ছে বাংলাদেশের ওপরে।

ফলে আমাদের এখানে স্ট্যলি উইন্ড রয়েছে। যার সাথে পশ্চিমী জেলাগুলোতেও স্টেলি উইন্ড রয়েছে ।ফলে খুব একটা এক্সট্রিম কিছু দেখা যাচ্ছে না।আগামী পাঁচ দিন কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সাউথ বেঙ্গল।দার্জিলিং এবং কালিম্পং এই দুই জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে। ফেব্রুয়ারি মাসে তাপমাত্রা আর বাড়ার কোনো সম্ভাবনা নেই ।কলকাতার(Kolkata) ক্ষেত্রে৩২ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি দিনে তাপমাত্রা থাকবে আর রাতের তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি থেকে ২৪ ডিগ্রির মধ্যে।মার্চ মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে কলকাতায়। তখন ৩৫ ডিগ্রির মতো তাপমাত্রা থাকবে ।এই মুহূর্তে তাপমাত্রায় কোথাও কোন চেঞ্জ নেই আগামী পাঁচ দিন।

Published by:

Share Link:

More Releted News:

একবালপুরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তুমুল অশান্তি, লাঠিচার্জ পুলিশের

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

বুলডোজার নীতিতে বিশ্বাসী নই, যোগী আদিত্যনাথের উল্টো সুর শমীকের গলায়

‘বাঙালি’ ওসিদে’র চাকরি খেয়ে নেওয়ার হুমকি ‘অবাঙালি’ মনোজ আগরওয়ালের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ