বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে, বুধবার পর্যন্ত জারি থাকবে গরম

Share:

নিজস্ব প্রতিনিধি:বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে। আগামী সপ্তাহের শেষে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কলকাতায় প্রবেশের সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার বৃষ্টির পর অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে। তবে তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হবে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে। তাপপ্রবাহ চলবে রবিবার থেকে বুধবার।‌ শনিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান। তিনি বলেন,বাকি জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। আগামী পাঁচ দিন গরম এবং অস্বস্তিতে নাজেহাল হতে হবে। শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গে(North Bengal) দার্জিলিং, কালিম্পং ,আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির বিক্ষিপ্তভাবে সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা। তার আগে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে(South Bengal) বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। দু- এক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনা।শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ,কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে দার্জিলিং ,কালিম্পং এবং জলপাইগুড়িতে ।বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের সম্ভাবনা।

রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতে।কলকাতায় নির্ধারিত সময়ের আগেই বর্ষা আসার সম্ভাবনা নেই। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে। আগামী সপ্তাহের শেষে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কলকাতায় প্রবেশের সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার বৃষ্টির পর অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে।

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের