দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তাপপ্রবাহ ও অস্বস্তিকর আবহাওয়ার মাঝে শুক্রবার ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার এবং বুধবার হাওড়া, হুগলি, কলকাতা,উত্তর ২৪ পরগনা বাদ দিয়ে দক্ষিণ বঙ্গে প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান। তিনি বলেন, চলতি সপ্তাহের ১৪ জুন শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ইতিমধ্যে জারি করা হয়েছে কমলা সতর্কতা(Orange Alert)। ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভবনা রয়েছে এই দুই জেলায়।

মালদা এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ২০ থেকে ৩০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে বইবে ঝড়ো হাওয়া।তাপপ্রবাহের সতর্কবার্তা জারি বাঁকুড়া, বীরভূম ,পূর্ব মেদিনীপুরে। ১২ জুন অর্থাৎ বুধবার লাল সর্তকতা জারি আলিপুরদুয়ার এবং কোচবিহারে । ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই দুই জেলায়।

বর্ষা কবে প্রবেশ করবে বঙ্গে তা নিয়ে ইতিমধ্যে নিশ্চিত কিছু বলতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। তবে তীব্র তাপপ্রবাহ আর অস্বস্তিকর গরমের মধ্যে অবশেষে ঝড়-বৃষ্টির পূর্বাভাস স্বস্তি নিয়ে এসেছে আমজনতার মনে। দক্ষিণবঙ্গের(South Bengal) অপেক্ষা এখন শুক্রবার পর্যন্ত । এদিকে মঙ্গলবার তীব্র তাপপ্রবাহে বাঁকুড়াতে এক টোটো চালকের মৃত্যুর ঘটনা ঘটে। পশ্চিমাঞ্চলের অন্যান্য জেলাতেও দিনভর ছিল অস্বস্তি কর আবহাওয়া। ছিল গরমের দাপট।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

নৈহাটিতে তৃণমূলপন্থী ক্লাবে বসে ভোটার স্লিপ বিলি! BLO-কে হাতে নাতে ধরল বিজেপি

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ