দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কলকাতায় মঙ্গলবার থেকে বৃষ্টিপাত শুরু হবে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে উত্তরের জেলা গুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ৫ দিন এই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের(North Bengal) জেলাগুলিতে।আলিপুরদুয়ার, কোচবিহার জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে থাকবে।দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকাতে ভারী বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা। রবিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ সৌরিশ দাস এই খবর জানান ।তিনি বলেন,বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

১৬-১৭ জুন দক্ষিণবঙ্গে(South Bengal) হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। ১৮ তারিখে থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। বর্ষা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। দিনের তাপমাত্রা ধীরে ধীরে কমবে। আগামী ২ দিন পুরুলিয়া সহ বেশ কিছু জেলায় তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে। শনিবার পশ্চিমের পাঁচ জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি ছিল। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম,পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহ ছিল। রবিবার দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে।

কলকাতায়(Kolkata) ১৮ তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। কলকাতায় ১৬ থেকে ১৭ তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে কলকাতা সহ তার পার্শ্ববর্তী বেশকিছু জেলায়। উত্তরবঙ্গের ওপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং সেই সঙ্গে নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। বিহার থেকে মেঘালয় পর্যন্ত যার জেরে উত্তরবঙ্গে আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে দুর্যোগ এখনই কাটছে না।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

নৈহাটিতে তৃণমূলপন্থী ক্লাবে বসে ভোটার স্লিপ বিলি! BLO-কে হাতে নাতে ধরল বিজেপি

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ