উত্তরবঙ্গে কমলা এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের হলুদ সর্তকতা জারি

Share:

নিজস্ব প্রতিনিধি: সারা ভারতবর্ষে মনসুন কভার করে ফেলেছে ।এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশ আর জয়েনিং এরিয়াতে এবং এই ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই ঘূর্ণাবর্তটি সম্ভাবনা রয়েছে আগামী ৪৮ ঘন্টায় একটি নিম্নচাপে পরিণত হওয়ার। সম্ভাবনা রয়েছে সেটি ।কিন্তু হবে কিনা এই মুহূর্তে বলা সম্ভব নয়।আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত বুধবার এই খবর জানান । তিনি বলেন,সমুদ্রপৃষ্ঠ থেকে পয়েন্ট ৯ কিলোমিটার ঝাড়খণ্ডে(Jharkhand) একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এটি মনিপুর অবধি বিস্তৃত রয়েছে এবং যাওয়ার পথে গেঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল হয়ে যাবে।তার ফলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে(South Bengal) এই সপ্তাহ প্রায় প্রতিদিন কোথাও ফেয়ারলি স্প্রেড বৃষ্টিপাতের সম্ভাবনা এবং উত্তরবঙ্গের(North Bengal) জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

৩ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৭৫ শতাংশ। বৃষ্টিপাতের(Rain) সম্ভাবনা গোটা পশ্চিমবঙ্গতে রয়েছে।৭ জুলাই উত্তরবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড বৃষ্টিপাতের সম্ভাবনা ।দক্ষিণ বঙ্গের সব জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড বৃষ্টিপাতের সম্ভাবনা । ৮ তারিখ এবং ৯ তারিখে উত্তরবঙ্গের ওয়াইট স্প্রেড বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে ।সতর্কতা বলতে বুধবার উত্তরবঙ্গের কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে দার্জিলিং এবং আলিপুরদুয়ারে হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলা গুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ।দক্ষিণবঙ্গে বুধবার হলুদ সর্তকতা জারি করা হয়েছে পুরুলিয়া ,বাঁকুড়া এবং মেদিনীপুরে।

প্রবল বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গতে। গত ২৪ ঘন্টায় দার্জিলিং-এর সেবকে ২৯০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আলিপুরদুয়ার ২১০ মিলিমিটার। দার্জিলিং শহর ও গজলডোবাতে ১২০ মিলিমিটার। নদিয়া জেলার দেবগ্রামে ৩২.১ মিলিমিটার। কলকাতায় ৪৩.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো এলাকায় প্রবল বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং, কালিম্পংয়ে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই তিন জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে।

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের