দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজতে চলেছে, জানালো আবহাওয়া দফতর

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের(North Bengal) দার্জিলিং ও কালিম্পং বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টি হতে পারে। শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমী জেলাগুলির পাশাপাশি মেদিনীপুর জেলাতেও তবে আগামী সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার অর্থাৎ ১৬ এবং ১৭ই মার্চ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে এর ফলে ওই সময় দক্ষিণবঙ্গসহ রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্য ভাবে কমে যেতে পারে।

বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকত্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান । তিনি বলেন, বৃহস্পতিবার ৯ মার্চ এবং এবং শুক্রবার ১০ মার্চ এই দুদিন উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিংপং -এ খুব হালকা বৃষ্টির(Rain) সম্ভাবনা থাকছে। আর বাকি জায়গাগুলোতে প্রধানত আবহাওয়া শুষ্ক ওয়েদার থাকবে। দিনের এবং রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই আগামী পাঁচ দিন।

দক্ষিণবঙ্গের(South Bengal) জন্য প্রতিবার ৯ মাছ তেমন কিছু নেই। ১০ মার্চ নাগাদ পশ্চিমবঙ্গে পশ্চিমের জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এই জেলাগুলোতে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। ১১ মার্চ খুব হালকা একটু সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে এই জেলাগুলোতে এবং তার সঙ্গে পূর্ব মেদনীপুরে। তাপমাত্রার উল্লেখযোগ্য খুব একটা পরিবর্তন নেই আপাতত। তবে ১৫মার্চের পর ১৬-১৭ মার্চ এই দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দু – এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে । সেই ক্ষেত্রে ১৫ মার্চের পর থেকে টেম্পারেচার টা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকছে। বসন্ত কালে যে অস্বাভাবিক গরমে হাঁসফাঁস দেখা দিয়েছিল তাতে ছন্দপতন ঘটতে চলেছে এমনই পূর্বাভাস দিলেন সঞ্জীব বাবু।

Published by:

Share Link:

More Releted News:

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

তৃণমূল কর্মীদের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা কমিশনের

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

‘প্রিভেন্টিভ ডিটেনশনের কোনও পরিস্থিতি নেই’, ৮০০ তৃণমূল কর্মী গ্রেফতারের মামলার রায় স্থগিত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ