চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্তর জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি: গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। কিছু কিছু জায়গায় আবার ভারী বৃষ্টিপাত হয়েছে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ৮৫ শতাংশ ৪ মিলিমিটার। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) অন্যতম অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান। তিনি বলেন, বুধবার ঝাড়খণ্ডের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে ।৭.৬ কিলোমিটার উচ্চতা মৌসুমী রেখা আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়েই যাচ্ছে।

তার প্রভাবে আগামী দুইদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বত্র হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ।উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের তুলনায় কম থাকবে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের (South Bengal)কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মূলত বীরভূম, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে এবং অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কলকাতা(Kolkata) এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সাধারণত মেঘলা আকাশ থাকবে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দুই থেকে তিন দিন। তারপরেও বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে। কিন্তু পরিমাণ কমে যাবে। এই মুহূর্তে মৌসুমী রেখা স্বাভাবিক। পহেলা জুন থেকে ২৪ শে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে ঘাটতি চলছে ৪৬ শতাংশ এবং জুলাই মাসে জুন মাসের তুলনায় ঘাটতি কম রয়েছে ২৬ শতাংশ দক্ষিণবঙ্গে ।উত্তরবঙ্গে এই মুহূর্তে বৃষ্টিপাত স্বাভাবিক থেকে বেশিই চলছে। ১ জুন থেকে ২৪ শে জুলাই পর্যন্ত ৪৭ শতাংশ বেশি চলছে। গোটা পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত স্বাভাবিক চলছে। আগামী ৩ দিন মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিষেধ করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

যুদ্ধ পরিস্থিতির জেরে হরমুজ প্রণালীতে জাহাজে আটকে খানাকুলের ছেলে, দুশ্চিন্তায় পরিবার

উত্তর-দক্ষিণ মিলিয়ে চারটি সভা শাহের, একাধিক মিটিং মমতারও, খড়্গপুরে রোড শো অভিষেকের

তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা! কবে মিলবে বৃষ্টির দেখা?

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ