চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দক্ষিণবঙ্গে ৪৪ শতাংশ বৃষ্টির ঘাটতি চলছে, সোমবার থেকে কলকাতাতে বাড়বে বৃষ্টির পরিমাণ

নিজস্ব প্রতিনিধি: নিম্নচাপে পরিণত ঘূর্ণাবর্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ। এটি বাংলার ওপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) অন্যতম অধিকর্তা সৌরিশ দাস এই খবর জানান। তিনি বলেন,আগামী ২৪ ঘন্টায় দক্ষিণ ২৪ পরগনা ,পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ,ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়াতে বিক্ষিপ্তভাবে দু- এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।উত্তরবঙ্গে(NorthBengal) বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। বেশি বৃষ্টি হবে কালিম্পং, আলিপুরদুয়ার ,জলপাইগুড়ি জেলাতে। পার্বত্য ও পার্বত্য সংলগ্ন এই জেলাগুলির কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা।দক্ষিণবঙ্গে এখনো ৪৪ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে।

নিম্নচাপের প্রভাবেও খুব একটা বেশি বৃষ্টির সম্ভাবনা বা প্রবল বৃষ্টির সম্ভাবনা নেই। জুলাই মাসে দক্ষিণবঙ্গে এই ঘাটতি পূরণ হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। অর্থাৎ অন্যত্র যখন প্রবল বর্ষণে বানভাসি সেই সময় দক্ষিণবঙ্গে বৃষ্টি তথা বর্ষার ঘাটতি রয়েই যাচ্ছে। যদিও সোমবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিনাম বাড়ার সম্ভাবনা রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

যুদ্ধ পরিস্থিতির জেরে হরমুজ প্রণালীতে জাহাজে আটকে খানাকুলের ছেলে, দুশ্চিন্তায় পরিবার

উত্তর-দক্ষিণ মিলিয়ে চারটি সভা শাহের, একাধিক মিটিং মমতারও, খড়্গপুরে রোড শো অভিষেকের

তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা! কবে মিলবে বৃষ্টির দেখা?

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ