উত্তরবঙ্গের ৫ জেলায় ঘনিয়ে আসছে প্রবল দুর্যোগ, দক্ষিণবঙ্গতেও চলবে বৃষ্টিপাত

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী সাত দিন উত্তর ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। নিম্নচাপের প্রভাব সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে রবি ও সোমবার। মঙ্গলবার দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা । শনিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান। তিনি বলেন,উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আগামী বুধবার পর্যন্ত। রবিবার থেকে মঙ্গলবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের(North Bengal) পার্বত্য এলাকায়।গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। একইভাবে শক্তিশালী হয়ে উত্তর ঝাড়খন্ডে অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টায় পুরোপুরি ঝাড়খন্ড হয়ে বিহারে সরে যাবে এই নিম্নচাপ। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। অভিমুখ মধ্যপ্রদেশ ও উত্তর প্রদেশ।মৌসুমী অক্ষরেখা আজমের গোয়ালিয়ার সিদ্ধির পর নিম্নচাপ এলাকার ওপর দিয়ে বাংলার বাঁকুড়া ও ক্যানিং হয়ে দক্ষিণ-পূর্ব হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

পূর্ব পশ্চিম অক্ষরেখা উত্তর রাজস্থান থেকে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত যেটি ঝাড়খন্ড এবং নিম্নচাপ এলাকার পর উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে।দক্ষিণবঙ্গতে(South Bengal) শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ,নদিয়া জেলাতে। বজবিদ্যুৎসহ বৃষ্টি হবে কলকাতা, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ হাওড়া, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে।রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে।সোমবার কোন সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য।মঙ্গলবার ফের ভারী বৃষ্টি হতে পারে।পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে।দক্ষিণবঙ্গে গত কয়েকদিন ভারী বৃষ্টির প্রভাব পড়বে।দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার নিচু এলাকা প্লাবিত হবে।ভারী ও অতি ভারী বৃষ্টিতে দৃশ্যমানতা কমতে পারে।শহর এলাকায় যানজট ও দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গতে শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং ,আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস।বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলাতে।রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা পার্বত্য এলাকা কালিংপং জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি দার্জিলিং জেলাতে।সোমবার অতি ভারী বৃষ্টির সতর্কতা কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং , জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে।মঙ্গলবারেও উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির কমলা সতর্কতা। দার্জিলিং ,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা।বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে।উত্তরবঙ্গের পার্বত্য জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং প্রবল বৃষ্টির কারণে স নামতে পারে।পার্বত্য এলাকার রাস্তায় দৃশ্যমান্যতা কমবে।নদীর জল স্তর বাড়তে পারে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে।

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় চিন্তাভাবনা পরিবহণ মন্ত্রী অর্জুন সিংহের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

প্রেমে প্রত্যাখ্যান, হতাশাগ্রস্ত হয়ে আত্মঘাতী যুবক, প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের