চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কলকাতা সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, জারি হলুদ ও কমলা সতর্কবার্তা

নিজস্ব প্রতিনিধি: বাংলায় ফের ধেয়ে আসছে দুর্যোগ। ঘূর্ণাবর্তর জেরে ১০ অগাস্ট পর্যন্ত চলবে দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weaher Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত বুধবার এই খবর জানান। তিনি বলেন, বুধবার দক্ষিণবঙ্গের(South Bengal) সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের পাঁচটি জেলার দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিংপং এবং পুরুলিয়া ,দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট জেলাগুলি হল–পুরুলিয়া, দুই বর্ধমান, বাঁকুড়া, হাওড়া, কলকাতা,(Kolkata) হুগলী, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে। বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ারে। তাই সেখানে কমলা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর।

দার্জিলিং ,জলপাইগুড়ি ও কোচবিহারের দু -এক জায়গায় এবং পশ্চিম বর্ধমান ও নদিয়া, দুই চব্বিশ পরগনা জেলায় বজ্র বিদ্যুৎপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ১০ থেকে ১৩ অগাস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাতেই বেশিরভাগ জায়গায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই সেই সব জায়গায় জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা। শনিবার উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে।

চক্রবাদ ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার জেরে এই ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে বলে সোমনাথ দত্ত জানান। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের(North Bengal) উপরের পাঁচটি জেলাতেও আগামী সাত দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। এর জেরে ভূমি ধস হতে পারে। নিচু এলাকায় জল জমতে পারে। শস্যের ক্ষতি হতে পারে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হলে সাধারণ মানুষকে খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।

Published by:

Share Link:

More Releted News:

যুদ্ধ পরিস্থিতির জেরে হরমুজ প্রণালীতে জাহাজে আটকে খানাকুলের ছেলে, দুশ্চিন্তায় পরিবার

উত্তর-দক্ষিণ মিলিয়ে চারটি সভা শাহের, একাধিক মিটিং মমতারও, খড়্গপুরে রোড শো অভিষেকের

তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা! কবে মিলবে বৃষ্টির দেখা?

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ