চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গেও জারি থাকবে বর্ষা

নিজস্ব প্রতিনিধি: গোটা এক সপ্তাহ ধরে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি চলবে ।শনিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান। তিনি বলেন,পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা প্রতিদিনই। সেই সাথে পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির ও সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। কলকাতার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা।একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পশ্চিমবঙ্গের কাঁথি দিয়ে পাশ করছে। সেটি উত্তর-পূর্ব দিকে হয়ে বে অফ বেঙ্গলে ডুবে গেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে পয়েন্ট ৯ কিলোমিটার উপরে একটি চক্রবর্ত ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে। এই ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে অবস্থান করছে বিহার এবং ঝাড়খন্ড সংলগ্ন এরিয়াতে। এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গতে। পশ্চিমবঙ্গের সব জেলাতেই এর জেরে শনিবার হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সাথে জলপাইগুড়ি আর নর্থ দিনাজপুরে দু – এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া উত্তরবঙ্গের(North Bengal) যে পাঁচটি জেলা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এই জেলাগুলিতে দু – এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শনিবার সেই সাথে এই পাঁচটি জেলার জন্য সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দুই দিনাজপুর, জলপাইগুড়ি, মালদা, বীরভূম, দুই বর্ধমান ও নদিয়া জেলা সহ দুই ২৪ পরগনা এবং কলকাতাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১১ অগাস্ট উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারে ধরণের। দক্ষিণবঙ্গে সব জেলাতেই হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।১২ অগাস্ট উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

১২ তারিখে দক্ষিণবঙ্গের(South Bengal) বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি ধরনের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। ১২ অগাস্ট কোথাও কোন সতর্কতা নেই।১৩ তারিখ ১৪ তারিখ এবং ১৫ তারিখ এই তিন দিনে মালদা বাদ দিয়ে সব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গে সব জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৪ অগাস্ট সাউথ বেঙ্গলের দুটি জেলা ২৪ পরগনা এবং মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।১৬ তারিখে পশ্চিমবঙ্গে সব জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে থাকবে বজ্রবিদ্যুৎ মেঘের আনাগোনা ।

Published by:

Share Link:

More Releted News:

যুদ্ধ পরিস্থিতির জেরে হরমুজ প্রণালীতে জাহাজে আটকে খানাকুলের ছেলে, দুশ্চিন্তায় পরিবার

উত্তর-দক্ষিণ মিলিয়ে চারটি সভা শাহের, একাধিক মিটিং মমতারও, খড়্গপুরে রোড শো অভিষেকের

তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা! কবে মিলবে বৃষ্টির দেখা?

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ