চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রবিবার থেকে বঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা : আবহাওয়া দফতর

নিজস্ব প্রতিনিধি: আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল ২৩ তারিখ থেকে পরিস্থিতির অনেকটাই উন্নতি হবে ।আশাকরি পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। তবে আগামী রবিবার ২৬ শে মার্চ থেকে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান।

তিনি বলেন, আজকে একটু থান্ডা স্টর্ম-র   সম্ভাবনা থাকছে ।আমাদের একদম কোস্টাল জেলাগুলা উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদনীপুর এবং উত্তর চব্বিশ পরগনায়। এই জায়গাগুলোতে খুব হালকা বৃষ্টি এবং থান্ডা স্টর্ম এক্টিভিটি হবে। আজ ২৪ তারিখ ও ২৫ তারিখ পরিস্কার শুষ্ক আবহাওয়া থাকবে ।আবার একটু থান্ডাষ্টম অ্যাক্টিভিটি হবে। সেটা ডিটেইলসটা শুক্রবার বিস্তারিতভাবে জানানো হবে।

উত্তরবঙ্গের(North Bengal) ক্ষেত্রে ওপরের পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিংপং, কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টি চলবে হালকা থেকে মাঝারি ধরনের । বৃষ্টি প্রথম ৪৮ ঘন্টায় দুই দিনাজপুর এবং মালদায় খুব হালকা হবে। টেম্পারেচার প্রথম ৪৮ ঘন্টায় একটু বাড়বে। দিনের তাপমাত্রা বাড়বে।যেহেতু মেঘ মুক্ত আকাশ পরিষ্কার আকাশ থাকবে এবং নর্থ উইন্ডের ডমিনেশন থাকবে। ফলে প্রথম দুদিনে দুই ডিগ্রী মত বাড়বে দিনের তাপমাত্রা। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ(SouthBengal) দুই জায়গাতেই দুদিন পর থেকে খুব একটা সিগনিফিকেন্ট চেঞ্জ নেই এই মুহূর্তে বলে জানান সঞ্জিববাবু।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

বুলডোজার নীতিতে বিশ্বাসী নই, যোগী আদিত্যনাথের উল্টো সুর শমীকের গলায়

‘বাঙালি’ ওসিদে’র চাকরি খেয়ে নেওয়ার হুমকি ‘অবাঙালি’ মনোজ আগরওয়ালের

সিভিক ভলান্টিয়ার–ভিলেজ পুলিশ–গ্রিন পুলিশদের নিয়ে নয়া নির্দেশ নির্বাচন কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ