চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রবিবার থেকে রাজ্যে শুরু হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি: উত্তর-পূর্ব রাজস্থান থেকে দক্ষিণ অসম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা ঘনিভূত হয়েছে। যে অক্ষরেখাটি পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে ।এর দরুণ রবিবার থেকে রাজ্যে আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে বইবে ঝড়ো হাওয়া। রবিবার গোটা রাজ্যে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) অফিসার শুভেন্দু কর্মকার শনিবার এই খবর জানান।

তিনি বলেন,এই মুহূর্তে উত্তর-পূর্ব রাজস্থান থেকে দক্ষিণ অসম পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। তার ফলে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া ,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাগুলিতে শনিবার ও রবিবার পূর্ব ,পশ্চিম মেদিনীপুর ,ঝাড়গ্রাম, বাঁকুড়া সহ এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গ(South Bengal) সতর্কতা বলতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। রবিবার দিনভর একিই রকম সতর্কবার্তা থাকছে।

উত্তরবঙ্গে(North Bengal) আগামী দুদিন ওপরের জেলা দার্জিলিং, জলপাইগুড়ি ,কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এই পাঁচটি জেলাতে ও উত্তর দক্ষিণ দিনাজপুর ,মালদার কয়েক জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতায়(Kolkata) আগামী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশ ও সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা ৩৪ ও ২৬ ডিগ্রির কাছাকাছি থাকবে। আগামী তিন চার – দিন এই ঝড় -বৃষ্টির সম্ভাবনা জারি থাকছে।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

বুলডোজার নীতিতে বিশ্বাসী নই, যোগী আদিত্যনাথের উল্টো সুর শমীকের গলায়

‘বাঙালি’ ওসিদে’র চাকরি খেয়ে নেওয়ার হুমকি ‘অবাঙালি’ মনোজ আগরওয়ালের

সিভিক ভলান্টিয়ার–ভিলেজ পুলিশ–গ্রিন পুলিশদের নিয়ে নয়া নির্দেশ নির্বাচন কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ