কলকাতা সহ গোটা রাজ্যে আগামী কয়েকদিনের মধ্যে বাড়তে চলেছে তাপমাত্রা

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার আবহাওয়া আগামী ২৪ ঘন্টায় আংশিক মেঘলা আকাশ ।সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং তার পরের তিন চার দিন মূলত মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকার সম্ভবনা । কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গে সব জেলা গুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে ।গরম বাড়বে। আলিপুর আবহাওয়া দফতরের ডিউটি অফিসার উমাকান্ত সাহা মঙ্গলবার এই খবর জানান ।

তিনি বলেন, উত্তরবঙ্গের(North Bengal) ক্ষেত্রে আজ এবং আগামীকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জেলাগুলো হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারপর এই সমস্ত জেলাগুলো সহ উত্তরবঙ্গে আর কোন বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গে(South Bengal) শুধু আজ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার দু – এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ । তবে বুধবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গে মেঘমুক্ত আকাশ থাকবে।

বৃষ্টির(Rain) আর কোন সম্ভাবনা নেই চার পাঁচ দিন ।সর্বোচ্চ তাপমাত্রা গোটা পশ্চিমবাংলায় আগামী ৫ দিনে দু থেকে চার ডিগ্রি বৃদ্ধির একটা সম্ভাবনা থাকছে। কলকাতার ক্ষেত্রেও আগামী পাঁচ দিনের মধ্যে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা থাকছে। এবছর গোটা দেশের পাশাপাশি বঙ্গে উষ্ণ নববর্ষ পালন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ আবহাওয়া দফতরের।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের