দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কলকাতা শহর সহ রাজ্যে বিক্ষিপ্তভাবে ঝড় – বৃষ্টি চলবে

নিজস্ব প্রতিনিধি: ঝাড়খান্ড ও তার পার্শ্ববর্তী এলাকায় একটি ঘূর্ণবাত্ত তৈরি হয়েছে।। এর দরুন আজ অথবা আগামীকাল বৃহস্পতিবার কলকাতায় বৃষ্টি হতে পারে ।ফের বৃষ্টি হতে পারে রবিবার। মূলত ঝাড়খণ্ডের(Jharkhand) ঘূর্ণাবর্তার দরুন বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ও ঝাড়গ্রাম(Jhargram) জেলায়। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক গণেশ কুমার দাস এই খবর জানান। তিনি বলেন,এই মুহূর্তে আমাদের রাজ্যে নরমাল টেম্পারেচার(Tempurature) চলে এসেছে। দিনের এবং রাত্রের তাপমাত্রা নর্মাল ।

আগামী দু দিনের মধ্যে এক ডিগ্রি থেকে দু ডিগ্রি তাপমাত্রা বাড়বে। এখন একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার অবস্থান হচ্ছে ঝাড়খন্ড এবং অ্যাড জয়েনিং এরিয়াতে। আমাদের রিজিয়নে ডমিনেট করছে নর্থ – ওয়েস্ট উইন্ড। বুধবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কলকাতার ক্ষেত্রে ৩৫.৩ ডিগ্রী।বৃষ্টি যদি হয় সাউথ বেঙ্গল এর ক্ষেত্রে আজ বা কাল এই দুদিনের মধ্যে হালকা বৃষ্টি সম্ভাবনা থাকছে ।বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম, ওয়েস্ট বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ও ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে।

কলকাতার(Kolkata) ক্ষেত্রে আজ অথবা কাল থান্ডাষ্টম অ্যাক্টিভিটি এবং হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার ও শনিবার এই দুদিন আবহাওয়া শুষ্ক থাকবে । রবিবার কলকাতাতে thunder Strom অ্যাক্টিভিটির চান্সেস রয়েছে। এই মুহূর্তে বড় কোন সিস্টেমের সম্ভাবনা নেই।

নর্থ বেঙ্গলে(North Bengal) দার্জিলিং এবং কালিংপং ও নিচের দিকে মালদা এবং দুই দিনাজপুর জেলাতে বৃষ্টির চান্সেস রয়েছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে শুক্রবার শনিবার এবং রবিবারে পাঁচটি জেলা কালিংপং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বলে জানান গণেশ বাবু।

Published by:

Share Link:

More Releted News:

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

বাইকের পর গাড়ি ব্যবহারেও শুরু কড়াকড়ি, কারা পাবেন ছাড়? জেনে নিন…

চার ঘণ্টায় নির্বাচন কমিশনের দফতরে জমা পড়ল ২৬০ অভিযোগ, নজর তৃণমূলের

জায়গায়-জায়গায় EVM খারাপ, নওদায় বোমাবাজি, কী বার্তা CEO মনোজ আগরওয়ালের?

‘আগে ভোট, তারপর জলপান,’ বার্তা শাহের! মহিলা ও যুবদের বেশি করে ভোট দেওয়ার আর্জি মোদির

কটি জেলায়, কত আসনে ভোট? প্রার্থী কারা, দেখে নিন এক ঝলকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ