রাজ্যে ধেয়ে আসছে দুর্যোগ, শুরু হবে ঝড়-বৃষ্টি, কমবে তাপমাত্রা

Share:

নিজস্ব প্রতিনিধি: ঝাড়খন্ড ও তার সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে। এর দরুন আগামীকাল মঙ্গলবার ২৩ মে থেকে ২৭ মে দুই বঙ্গে ঝড় বৃষ্টির পরিমান বাড়বে। কারণ একটি ঘুর্ণাবর্ত তৈরী হবে ঝাড়খন্ড (Jharkhand)সংলগ্ন এলাকায়। এর ফলে আমাদের রাজ্যের উপর প্রচুর জলীয়বাষ্প পূর্ণ বাতাস আসবে। এর ফলে দক্ষিণবঙ্গের(South Bengal) প্রায় সব জায়গায় ২৩ ও ২৪ মে ৫০ -৬০ কিমি হাওয়া সহ ঝড়- বৃষ্টি হবে।

সোমবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান ।তিনি বলেন, দু এক জায়গায় শিলা বৃষ্টি ও হবে। ২৫ মে শিলা বৃষ্টি হবে না । কিন্তু ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। ২৬ ও ২৭ মে ৪০-৫০ কিমি ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হবে। উত্তরবঙ্গে ও একই পরিস্থিতি থাকবে। শুধু ২৫ মে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার – এ ভারি বৃষ্টির সম্ভাবনা।

২৪ ঘণ্টা পর থেকে দুই বঙ্গে তাপমাত্রা একটু কমবে এই ঝড় বৃষ্টির জন্য। সোমবার শুধু পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান তাপ প্রবাহ সতর্কতা ছিল। কলকাতাতেও(kolkata) মঙ্গলবার থেকে বৃষ্টির শুরু হবে ঝোড়ো হাওয়া সহ, তাপমাত্রা ও কমবে। সোমবার কলকাতাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে মুর্শিদাবাদ নদিয়া ও উত্তর ২৪ পরগনা জেলাতে রাতের দিকে স্থানীয়ভাবে thunderstorm হতে পারে।

মহাসমারোহে মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দিরে পালিত হল স্নানযাত্রা

‘রাহুল গান্ধির সচিব বলছি..’ হরিয়ানার কংগ্রেস নেতার থেকে ১০ লক্ষ হাতিয়ে নিল ঠগ

ডাক্তারের ভুল চিকিৎসায় দৃষ্টিশক্তি হারাল ১৯ মাসের শিশু

ফোর্ট উইলিয়ামের সামনে দুর্ঘটনার কবলে পুলকার, জখম ৩ পড়ুয়া-সহ চালক

উত্তরে বাড়বে দুর্যোগ, দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

যুদ্ধ নয় শান্তি চাই, এই মন্ত্রেই মঙ্গলে দোহায় বৈঠকে বসছে আমেরিকা-ইরান

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

সোমে বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল

ছোটখাটো উপসর্গেই বড় রোগের ভয়? অজান্তেই কি আক্রান্ত হচ্ছেন এই মানসিক ব্যাধিতে ?

বারবার চকোলেট খেতে ইচ্ছে করে? জেনে নিন এই মিষ্টি তৈরির অজানা রহস্য