চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জামাইষষ্ঠীর দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী ঝড়-বৃষ্টির সতর্কতা

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার জামাইষষ্ঠীর দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গতে ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। ঘন্টায়  পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়া থাকবে। পাশাপাশি হতে পারে ভারী বৃষ্টি, উত্তরবঙ্গের(North Bengal) দুই জেলা আলিপুরদুয়ার ও কোচবিহারে। বুধবার আলিপুর আবহাওয়া দপ্তরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান ।

তিনি বলেন, বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং কালিং পলম জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। আগামী ২৭ তারিখ পর্যন্ত দুই বঙ্গেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি হবে। আজকেও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে অনেকটাই কম। বৃহস্পতিবার জামাই ষষ্ঠীর দিন দক্ষিণবঙ্গের(SouthBengal) প্রায় সব জায়গাতেই ঝড় বৃষ্টি হবে। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চলবে ২৫ ও ২৬ তারিখ। ওপরের পাঁচটা জেলা দার্জিলিং,কালিম্পং,আলিপুরদুয়ার,জলপাইগুড়ি ও কোচবিহারের কিছু জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামী পাঁচ দিন তাপমাত্রা খুব একটা বাড়বে না। তাপমাত্রা অনেকটাই কমে গেছে। ঝড় বৃষ্টি হলে তাপমাত্রা আরেকটু কমবে । আজ কলকাতাতে(Kolkata)ও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।তবে অনেকটাই কম। আগামীকাল কলকাতাতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি । সাথে ঝড়ো হাওয়া থাকবে। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ মেঘের সঞ্চার হবে। তাই সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

Published by:

Share Link:

More Releted News:

একবালপুরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তুমুল অশান্তি, লাঠিচার্জ পুলিশের

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

বুলডোজার নীতিতে বিশ্বাসী নই, যোগী আদিত্যনাথের উল্টো সুর শমীকের গলায়

‘বাঙালি’ ওসিদে’র চাকরি খেয়ে নেওয়ার হুমকি ‘অবাঙালি’ মনোজ আগরওয়ালের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ