আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের বাড়তে চলেছে তাপমাত্রা, আবার কি তাপ প্রবাহের আশঙ্কা রাজ্যে?

নিজস্ব প্রতিনিধি: আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গে ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। আগামী সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গে(South Bengal) তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রির ঘরে পৌঁছে যাবে। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office)আধিকারিক সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানান । তিনি বলেন,বিগত দিনের তুলনায় ঝড় কমবে দক্ষিণের জেলা গুলোতে।

তবে ২৯ মে, সোমবার দক্ষিণের কিছু জেলায় হালকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ ও হালকা বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। ২৯ মে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে এবং এর প্রভাব জুন এর প্রথম দিকে থাকবে। এবং দক্ষিণের কিছু জেলায় ৪০ ডিগ্রির পারদ ছুঁতে পারে। কলকাতায়(Kolklata) ৩৮ থেকে ৩৯ তাপমাত্রা ছুঁয়ে যেতে পারে। আগামী সপ্তাহে শুষ্ক আবহাওয়া থাকবে।

উত্তরে ২৪ ঘণ্টায় পাঁচ জেলায় মাঝারি বা ভারী বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে। তবে কালিংপং,জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ মেঘের সঞ্চার হবে।তবে দক্ষিণের জেলায় এখনো তাপপ্রবাহের সতর্কতা থাকছে না, তবে তার আশঙ্কা আছে বলে জানান, সৌরিশবাবু।

অন্যদিকে রাজ্যে বর্ষা না আসার পিছনে কারণ হিসেবে আবহাওয়া দফতরের ব্যাখ্যা হল,দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু না আসায় বর্ষার আগমনে দেরি হচ্ছে। এখনো পর্যন্ত আন্দামানে বর্ষার আগমনের কোন সম্ভাবনা তৈরি হয় নি।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

হাতে মাত্র আর ২ ঘণ্টা, মদের দোকানের সামনে দীর্ঘ লাইন সুরাপ্রেমীদের

দ্বিতীয় দফার নির্বাচনের দিন বঙ্গের ৭ জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা জারি

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ