চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রবি ও সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি: কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সর্তকতা জারি করল আবহাওয়া দফতর।কলকাতা(Kolkata), হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও আগামি ২৪ ঘন্টায় বৃষ্টি বাড়বে। ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হল। ঘূর্ণাবর্ত একটি সৃষ্টি হয়েছে। সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ অনুপ কুমার পাল এই খবর জানান।

তিনি বলেন, উত্তরবঙ্গে(North Bengal) ভারী বৃষ্টির সতর্কতা থাকছে না কিন্তু রবি ও সোমবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং বেশ কয়েকটি জেলায় ভারি বৃষ্টিপাত হবে। রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ঝাড়গ্রাম দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগণায় ভারী বৃষ্টি আগামি ৭২ ঘণ্টায় হবে। উত্তর -পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এর জেরে আজ ও কাল এ রাজ্যের উপকূলবর্তী জেলায় তার প্রভাবে ভারী বৃষ্টির সতর্কতা।

দক্ষিণবঙ্গে(SouthBengal) তাপমাত্রা কমবে। প্রায় ২ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা কমবে। উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি বহাল। ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে আগামি ২৪ ঘন্টায়। এর প্রভাবে উপকুলবর্তী জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও আগামি ২৪ ঘন্টায় বৃষ্টি বাড়বে।

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ