দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শুক্রবার দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টিপাতের সর্তকতা

নিজস্ব প্রতিনিধি: কলকাতাতে শুক্রবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি উর্ধ্বমুখী হবে। তবে শুক্রবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উত্তর ২৪ পরগনা মুশিদাবাদ ও নদীয়া জেলায়। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দপ্তরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ সুপ্রিয় ভট্টাচার্য এই খবর জানান।তিনি বলেন,এখন এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে একটি অক্ষরেখা রয়েছে ।

যার ফলে দু তিন দিন এই ধরনের আবহাওয়া কলকাতার ক্ষেত্রে বজায় থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সর্বোচ্চ তাপমাত্রা বৃহস্পতিবার ছিল ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬° কাছাকাছি। আজকে তাপমাত্রা এরকমই থাকবে। আগামীকাল শুক্রবার থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের(North Bengal) ক্ষেত্রে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সব জেলাতেই হবে। শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাঁচটি উপরের জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ,আলিপুরদুয়ার। এই জায়গাগুলোতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।

দক্ষিণবঙ্গের(South Bengal) অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শুধু নর্থ সাউথ ২৪ পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদে এবং আগামীকাল দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, নদীয়া ,নর্থ ২৪ পরগনাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে।

Published by:

Share Link:

More Releted News:

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

বাইকের পর গাড়ি ব্যবহারেও শুরু কড়াকড়ি, কারা পাবেন ছাড়? জেনে নিন…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ