দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুর্শিদাবাদ ও বীরভূমে ভারী বৃষ্টির সতর্কতা, কলকাতায় তাপমাত্রা বাড়বে

নিজস্ব প্রতিনিধি: কলকাতাতে আপাতত ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে কলকাতায়(Kolkata) এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দু এক পশলা বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিনের মধ্যে কলকাতায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। কলকাতার তাপমাত্রা রবিবার পৌঁছে যায় সর্বোচ্চ ৩৫ ডিগ্রির ঘরে। রবিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ সৌরিশ দাস এই খবর জানান। তিনি বলেন, আগামী কয়েক দিন মুর্শিদাবাদ, বীরভূমের দু – এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে।

দক্ষিণবঙ্গের(South Bengal) জেলাগুলিতে আগামী ৪-৫ দিন প্রধানত বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দুই- এক জায়গায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে, কিছুটা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, নদীয়া জেলায় । বীরভূম এবং মুর্শিদাবাদের দুই এক জায়গাতে আগামী দুই দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া অন্যান্য জায়গায় আগামী ৪-৫ দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে । তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন নেই কলকাতা এবং তার পার্শববর্তী এলাকাতে। আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি এর কাছাকছি থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি এর কাছাকাছি থাকবে ।

উত্তরবঙ্গের(North Bengal) ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে আগামী পাঁচদিন। উত্তর বঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুই – এক জায়গাতে। এছাড়া জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের দুই- এক জায়গাতে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হলে সে ক্ষেত্রে নিচু এলাকাগুলি জলমগ্ন হবে এবং উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্ফীতি দেখা দেবে।

Published by:

Share Link:

More Releted News:

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

বাইকের পর গাড়ি ব্যবহারেও শুরু কড়াকড়ি, কারা পাবেন ছাড়? জেনে নিন…

চার ঘণ্টায় নির্বাচন কমিশনের দফতরে জমা পড়ল ২৬০ অভিযোগ, নজর তৃণমূলের

জায়গায়-জায়গায় EVM খারাপ, নওদায় বোমাবাজি, কী বার্তা CEO মনোজ আগরওয়ালের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ