আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নির্বাচনের দিন উত্তরবঙ্গে বৃষ্টি ,গণনাতে ভারী বৃষ্টি কোচবিহার ,আলিপুরদুয়ারে

নিজস্ব প্রতিনিধি: আগামী শনিবার পঞ্চায়েত নির্বাচনের দিন উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুব কম। ছবি বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের (South Bengal)জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ১১ জুলাই পঞ্চায়েত নির্বাচনের গণনার দিন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে।

পঞ্চায়েত নির্বাচনের দিন কলকাতায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি থাকবে। দক্ষিণবঙ্গেও অন্যান্য জেলাতেও তাপমাত্রা খুব একটা বাড়বে না ।তবে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।গণনার দিন উত্তরবঙ্গের ওপরে জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা। কোচবিহার আলিপুরদুয়ার সহ ওপরের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলে অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু থেকেই বর্ষার ঘাটতি চলছে।

চলতি জুলাই মাসের শেষের দিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বর্ষার ঘাটতি কিছুটা মিটতে পারে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যে যে পরিমাণ বৃষ্টি আছে তাতে সেখানে বর্ষার কোনো ঘাটতি নেই বলে দাবি করেন সঞ্জীব বাবু। উত্তরবঙ্গের(North Bengal) জেলাগুলোতে বর্ষার ঘাট্টি মিটলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জুলাই মাসে ঝমঝমিয়ে বসা আসার বিষয় যথেষ্ট অনিশ্চিত আবহাওয়া দফতর। তবে সামনে এখনো বেশ কয়েকটি দিন রয়েছে। বর্ষার গতি প্রকৃতির ওপর নজর রাখতে স্যাটেলাইটে চোখ রাখছেন আবহাওয়াবিদরা।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

হাতে মাত্র আর ২ ঘণ্টা, মদের দোকানের সামনে দীর্ঘ লাইন সুরাপ্রেমীদের

দ্বিতীয় দফার নির্বাচনের দিন বঙ্গের ৭ জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা জারি

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ