দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, কলকাতায় থাকবে গরম

নিজস্ব প্রতিনিধি: কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে। কিন্তু বাড়বে তাপমাত্রা ও আদ্রতা জনিত অস্বস্তি দিনে ও রাতে বজায় থাকবে। তবে শুক্রবার নাগাদ বৃষ্টিপাত হতে পারে কলকাতায়। আর বৃহস্পতিবার পর্যন্ত নদীয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সহ এই জেলাগুলিতে কোথাও কোথাও স্থানীয়ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ।মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office)পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান ।

তিনি বলেন,আজ ১১ ই জুলাই বৃষ্টি যেটা হবে মূলত উত্তরবঙ্গে ।ফলে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে হোয়াইট স্প্রেড বৃষ্টিপাত। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সব জেলাতেই হবে এবং বিশেষ করে উপরের পাঁচটি জেলায় দু -এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ১১ এবং ১২ , ১৩ ,১৪ জুলাই বৃষ্টি চলবে। কিন্তু বৃষ্টির intensity কমে যাবে। ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং, কালিংপং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে।

দক্ষিণবঙ্গের(South Bengal) ক্ষেত্রে এই মুহূর্তে কোন মেজর বৃষ্টির সম্ভাবনা নেই । বিশেষ করে ১৩ জুলাই বৃহস্পতিবার অবধি।আজ ১১ তারিখ খুব বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হালকা বৃষ্টি হতে পারে উপকূলবর্তী নর্থ সাউথ ২৪ পরগনা, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে। হালকা থেকে মাঝারি এ ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা একটু বেড়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন। তার জন্য একটু অস্বস্তিকর জনক গরম আমরা ভোগ করছি। এটা দিনে আর রাত্রে এরকমই থাকবে। ১৪ জুলাই শুক্রবার নাগাদ হয়তো দক্ষিণবঙ্গের জন্য একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে ।

উত্তরবঙ্গের(North Bengal) বৃষ্টি কিন্তু টানা চলবে। তাপমাত্রার কোন চেঙ্গিস নেই আগামী পাঁচ দিন কি উত্তরবঙ্গ কি দক্ষিণবঙ্গ জন্য। সতর্কতা বলতে যেটা রয়েছে, উত্তরবঙ্গের উপরে পাঁচটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোন কোন জায়গায় ভূমিধস, নিচু এলাকায় জল জমার সম্ভাবনা এবং অতি ভারী বৃষ্টিতে নদীগুলিতে জলস্তর বাড়ার সম্ভাবনা দেখা দিতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ