চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্য জুড়ে ঘন কুয়াশার দাপট জারি থাকবে : আবহাওয়া দফতর

নিজস্ব প্রতিনিধি: আগামী সপ্তাহে মঙ্গলবার রাতে অথবা বুধবার সকালে উপকূলবর্তী জেলা দক্ষিন চব্বিশ পরগনা ও উত্তর ২৪ পরগনার পাশাপাশি পূর্ব মেদিনীপুরে(East Medinipur) হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিন কুয়াশা জারি থাকবে সর্বত্র। কোথাও কোথাও ঘন কুয়াশা হতে পারে। রবিবার আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানান । তিনি বলেন, আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে (South Bengal)প্রধানত পরিষ্কার ও শুষ্ক ওয়েদার থাকবে। সকালের দিকে কুয়াশা থাকবে ।কোথাও কোথাও ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে।

এছাড়া ১৭ জানুয়ারি রাতের দিকে বা ১৮ জানুয়ারি সকালের দিকে উপকূলের কাছাকাছি কয়েক জায়গায় খুব হালকা বৃষ্টিপাতের(Rain) সম্ভাবনা থাকছে। রাতের তাপমাত্রা বর্তমানে স্বাভাবিকের থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি বেশি রয়েছে। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রা ১৭ থেকে ১৮° কাছাকাছি থাকবে । দিনের তাপমাত্রা ২৬ থেকে ২৭ ডিগ্রির কাছাকাছি থাকবে ।গত ২৪ ঘন্টায় ছিল ১৯.৫°।

উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচ দিন শুষ্ক ও পরিষ্কার ওয়েদার থাকবে। শুধু দার্জিলিং ,কালিম্পংএর পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে সকলের দিকে কুয়াশা থাকবে। বিশেষ করে ঘন কুয়াশার সম্ভাবনা জলপাইগুড়ি (Jalpaiguri)ও কোচবিহারে। উত্তরবঙ্গে(NorthBengal)তাপমাত্রা তেমন কোন পরিবর্তন হবে না।তাপমাত্রা বৃদ্ধি বা বৃষ্টির কারণ হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে বঙ্গোপসাগর থেকে। সেজন্য স্বাভাবিকের থেকে অনেকটা বেশি রয়েছে রাতের তাপমাত্রা। গঙ্গাসাগরে ১৭,১৮ জানুয়ারি খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। সকালের দিকে কুয়াশা থাকবে তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক থেকে দু ডিগ্রি বেশি থাকবে বলে জানান সৌরিশ বাবু।

Published by:

Share Link:

More Releted News:

একবালপুরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তুমুল অশান্তি, লাঠিচার্জ পুলিশের

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

বুলডোজার নীতিতে বিশ্বাসী নই, যোগী আদিত্যনাথের উল্টো সুর শমীকের গলায়

‘বাঙালি’ ওসিদে’র চাকরি খেয়ে নেওয়ার হুমকি ‘অবাঙালি’ মনোজ আগরওয়ালের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ