আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আজ সন্ধ্যের পর ফেরি সার্ভিস বন্ধ, দীঘা -মন্দারমনিতে বিশেষ সতর্কতা

নিজস্ব প্রতিনিধি:  আজ সন্ধ্যের পর থেকে জলপথে সমস্ত লঞ্চ সার্ভিস বন্ধ করার পরামর্শ দিল আলিপুর আবহাওয়া দফতর(Alipur waether Office)। একই সঙ্গে আজ মঙ্গল ও কাল বুধবার দীঘা- মন্দারমনিতে সমুদ্র উত্তাল থাকায় পর্যটকরা যেন সমুদ্রে স্নান করতে না নামেন, তার জন্য সতর্কতা-বার্তা জারি করল আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের ক্ষেত্রে আজ এবং কাল সমুদ্রের মাছ ধরতে যাওয়াতে জারি রয়েছে নিষেধাজ্ঞা। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান ।তিনি বলেন,অতি গভীর নিম্নচাপের এই মুহূর্তে অবস্থান হচ্ছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর(Bay Of Bengal) ওপরে। সিস্টেম হিসেবে যদি আমরা দেখি বাংলাদেশের খেপু পাড়ার থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের দীঘা থেকে ৩০০ কিলোমিটার পূর্ব দিকে এই মুহূর্তে সিস্টেমের পজিশন রয়েছে।

এর গতিপথ যেটা হবে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে আজ মঙ্গলবার সন্ধ্যের সময়। বাংলাদেশের ক্লোস টু খেপু পাড়ার কাছ থেকে বাংলাদেশ কোস্ট ক্রস করবে আজ সন্ধ্যার সময় ।ক্রস করার পর এই মুভমেন্টটা হবে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অর্থাৎ সরে গিয়ে আসবে আমাদের গেঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল এর ওপরে । এরপর এসে ফারদার মুভমেন্ট হয়ে ঝাড়খণ্ডের দিকে চলে যাবে।

আজ এবং আগামীকাল কিছু সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে। মূলত সব জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ।তার মধ্যে বেশকিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে অর্থাৎ পূর্ব মেদিনীপুর, নর্থ ,সাউথ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোস্ট ছাড়া বাকি জেলাগুলোতে শুধু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে । কলকাতা ,হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া জেলাতে শুধুমাত্র ভারি থেকে অতি ভারী বৃষ্টি। নদীয়া ,মুর্শিদাবাদ ,বীরভূমে এই তিনটি জেলাতে শুধু ভারী বৃষ্টি ।দু তারিখ বৃষ্টি জারি থাকবে। দু তারিখে পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।যেহেতু ডিপ ডিপ্রেশন আছে তার জন্য একটি হাওয়া চলবে। কোস্টের ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর, সাউথ ২৪ পরগনা, কিছুটা নর্থ চব্বিশ পরগনা এবং নদীয়া সেখানে হাওয়ার গতিবেগ থাকবে ৪৫ কিলোমিটার থেকে ৫৫ কিলোমিটার ।

কলকাতার(Kolkata) জন্য যেটা হচ্ছে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা থাকছে। ওয়ার্নিং হিসাবে যেটা দেয়া হয়েছে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া ২তারিখ অবধি নিষেধ। কলকাতা কিছু কিছু জায়গা ওয়াটার লগিংয়ের ওয়ারনিং থাকছে। দৃশ্যমানতা কমবে এবং সেই সাথে ট্রাফিক কনজেনশন ও বাড়বে। এডভাইসারি হিসাবে যেটা দেওয়া হয়েছে দীঘা, মন্দারমনি সেখানে ওয়াটার বাউন্ড এক্টিভিটি বাড়বে।নিষিদ্ধ করা হয়েছে পর্যটকদের সমুদ্রে নামতে এবং সেই সাথে ফেরি সার্ভিস গুলোকেও বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্র ইনস্টিটিউট থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

ভোটকেন্দ্রে দুর্ঘটনা, টালিগঞ্জে সিলিং ফ্যান ভেঙে আহত ভোটার

নবান্নের কুর্সিতে কাকে দেখতে চান? সপরিবারে ভোট দিয়ে যা জানালেন দেব

স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়ে বড়িশার জনকল্যাণ স্কুলে ভোট দিলেন সৌরভ

কেউ টালিগঞ্জে, কেউ বেহালায়, ভোট উৎসবে সামিল প্রসেনজিৎ থেকে জিৎ, কোয়েল, শ্রাবন্তী

‘রাজনৈতিক ডাস্টবিনে পরিণত করা যাবে না’, বাড়িতে বসে বিস্ফোরক পার্থ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ