নিম্নচাপ সরে গেলো পুরুলিয়ায়, শুক্রবার থেকে বাড়বে তাপমাত্রা

Share:

নিজস্ব প্রতিনিধি: আপাতত নিম্নচাপের দুর্যোগ কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা থেকে কেটে গেছে। শুক্রবার থেকে ফের গরম বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Department) পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান । তিনি বলেন,অতি গভীর নিম্নচাপের এখন সরে গিয়েছে ।

আমাদের রাজ্যের ওপর থেকে সরে গিয়ে এখন এই গভীর নিম্নচাপ অবস্থান করছে পুরুলিয়ার ওপরে এবং রাঁচি থেকে ১০০ কিলোমিটার পূর্ব দিকে অবস্থান করছে। এটা কন্টিনিউ মোভমেন্ট করবে ঝাড়খণ্ডের(Jharkhand) উপর দিয়ে যাবে। আগামী ১২ ঘণ্টায় দুর্বল হয়ে গিয়ে লো প্রেসারে পরিণত হবে। এই সিস্টেম থেকে আমরা বৃষ্টি এক্সপেক্টেশন করছি পুরুলিয়াতে। ভারী বৃষ্টির সতর্কতা থাকছে সেখানে এবং বাঁকুড়া ও ঝাড়গ্রামে আর কিছুটা পশ্চিম বর্ধমান সহ এই জায়গাগুলিতে ।একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এইসব জেলাগুলিতে। বাকি দক্ষিণবঙ্গের সব জেলাতে মূলত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার থেকে পরিস্থিতির উন্নতি হবে অর্থাৎ বৃষ্টি কমে যাবে।

দক্ষিণবঙ্গের(South Bengal) জন্য প্রথম ২৪ ঘন্টা তাপমাত্রা বাড়বে না। কিন্তু ২৪ ঘন্টা পর থেকে তাপমাত্রা দিনের বৃদ্ধি শুরু করবে। দুই থেকে চার ডিগ্রী বাড়বে ।উত্তরবঙ্গে(North Bengal) বৃষ্টি জারি থাকবে। ওপরের পাঁচটি জেলায় সব জায়গাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে। ডিপ্রেশনের ফিডিং টা আমাদের রাজ্যের উপর দিয়ে যাচ্ছে সেই জন্য মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার নিষেধ এখনও আছে। কলকাতার ক্ষেত্রে দু এক জায়গায় দু- এক পশলা বৃষ্টি হবে। যেহেতু সিস্টেম একটু পশ্চিমের দিকে যাবে ভারী বৃষ্টির কলকাতার(Kolkata) ক্ষেত্রে হওয়ার আর সম্ভাবনা নেই।

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

পুরীতে শুরু হল জগন্নাথ দেবের স্নানযাত্রা

আর্জেন্টিনার বিরুদ্ধে নকআউটের আগে কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

সোমে বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল

ছোটখাটো উপসর্গেই বড় রোগের ভয়? অজান্তেই কি আক্রান্ত হচ্ছেন এই মানসিক ব্যাধিতে ?

বারবার চকোলেট খেতে ইচ্ছে করে? জেনে নিন এই মিষ্টি তৈরির অজানা রহস্য

লবণের পাত্রে রাখুন এই জিনিস, রাতারাতি ঘুরবে ভাগ্যের চাকা

১৫০ বছর পর জ্যৈষ্ঠ পূর্ণিমায় বিরল গজকেশরী যোগে ভাগ্য খুলছে ৫ রাশির

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস