দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রবিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ বাড়বে

নিজস্ব প্রতিনিধি: রবিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। দিনের তাপমাত্রা কমে ৩০ ডিগ্রির ঘরে পৌঁছবে। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) অন্যতম অধিকর্তা গণেশ কুমার দাস এই খবর জানান। তিনি বলেন,এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা পাটনা- বালুরঘাট- মিজোরামের ওপর রয়েছে।

এছাড়া উত্তরপ্রদেশ এবং বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়া বিহারের ওপর থেকে একটি অক্ষরেখা উত্তর-পশ্চিম বঙ্গপোসাগর পর্যন্ত বিস্তৃত।এর ফলে উত্তরবঙ্গের(North Bengal) সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ,কোচবিহার এবং কালিংপং – এ আগামী তিন দিন ভারী বৃষ্টি হবে। মালদা এবং দুই দিনাজপুরে হালকা – মাঝারি বৃষ্টি।

দক্ষিণবঙ্গে(South Bengal) বিক্ষিপ্ত ঝড়- বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি একটু বেশি হবে।। রবি এবং সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই বৃষ্টি হবে। মুর্শিদাবাদ, বীরভূম, নর্থ ২৪ পরগনা ,নদীয়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবার ও সোমবার।কলকাতাকে(Kolkata) আগামী চার দিন মেঘলা আকাশ ।বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তাপমাত্রা কলকাতার আজ এবং আগামীকাল ৩২ এর আশেপাশে থাকবে। রবিবার তাপমাত্রা কলকাতার কমবে । ৩০ ডিগ্রি আশে পাশে থাকবে। বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে তার জেরেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে।

Published by:

Share Link:

More Releted News:

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ