দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্বাধীনতা দিবসে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি: ১৫ ই আগস্ট কলকাতা শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে এই অগাস্ট বুধবার বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে(South Bengal) পশ্চিমের জেলাগুলিতে দু -এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান । তিনি বলেন, ১৫,১৬ ও ১৯ অগাস্ট উত্তরবঙ্গের(North Bengal) পাঁচটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঞ্জীববাবু আরো বলেন,এই মুহূর্তে একটি মৌসুমী অক্ষরেখা যাচ্ছে হিমালয়ের পাদদেশ দিয়ে ।

ফলে উত্তরবঙ্গে জেলাগুলোতে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের পাঁচটি জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুর দুয়ার এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে।তার মধ্যে ১৫ তারিখ, ১৬ তারিখ এবং ১৯ তারিখ এই তিন দিন উত্তরবঙ্গে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং দু এক জায়গায় ভারী বৃষ্টিরও সতর্কতা থাকছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যার ফলে আমাদের এখানে আকাশ মূলত মেঘলা থাকবে এবং বাতাসে অনেক হিউমিডিটি থাকবে ।

ফলে যতক্ষণ বৃষ্টি না হচ্ছে ততক্ষণ কিন্তু অদ্রতা জনিত অস্বস্তিকর আবহাওয়া থাকছে । আজ ১৪ তারিখ ও আগামীকাল ১৫ তারিখ এই দুদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে এবং সেই সাথে ১৬ তারিখ একটু বেশি বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জন্য। সেই সাথে পশ্চিমের দু একটি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। এই মুহূর্তে তাপমাত্রা কোন চেঞ্জ নেই । আগামীকাল ১৫ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস কলকাতার(Kolkata) ক্ষেত্রে মূলত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে।

Published by:

Share Link:

More Releted News:

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ