জো বাইডেনের দেশও এবার দেখবে ‘দিদি’র কামাল

লাস ভেগাসের বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সাফল্যের গল্প শোনাবে উত্তর আমেরিকা বাঙালি সম্মেলন। দেখবেন সারা মার্কিন মুকুলের মানুষজন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মার্কিন মুলুক(USA) থেকে এবার এল আমন্ত্রণ। আসতে হবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee)। কিন্তু সেই আমন্ত্রণ ফিরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। কেননা সামনেই রাষ্ট্রপতি নির্বাচন। তারওপর মমতার বিদেশ সফরের ডাক এলেই মোদি সরকার তা ঠেকিয়ে দেয়। তাঁকে বিদেশ যাত্রার অনুমতিটুকুও দিতে নারাজ মোদি সরকার। তাই মমতাও সৌজন্যের সঙ্গে মার্কিন মুলুক থেকে আসা আমন্ত্রণ ফিরিয়ে দিলেন। কিন্তু তা বলে ভাববেন না মার্কিন মুলুকে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কার্যকলাপের দিকে নজর রাখছে না। বরঞ্চ সেই নজরদারি বিশ্বের আর পাঁচটা দেশের থেকে কিঞ্চিত বেশিও। কেননা মমতা বাংলাকে বদলে দিয়েছেন। বদলে দিচ্ছেন দেশের অর্থনীতিকেও। চিরাচরিত অর্থনীতির রাস্তা থেকে সরে এসে বিকল্প গ্রামীণ অর্থনীতিতে জোর দিয়ে ও একগুচ্ছ আর্থসামাজিক প্রকল্প চালু করে নতুন দিশা দেখাচ্ছেন দেশের অর্থনীতিকে। এবার সেই সব কর্মকাণ্ডই দেখা যাবে মার্কিন মুলুকে।

রাষ্ট্রপতি জো বাইডেনের(Joe Biden) দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে বসবাস লক্ষ লক্ষ বাঙালির। সেখানকার বাঙালিদের মধ্যে আবার রয়েছে নানা ধরনের সামাজিক সংগঠন। তাঁদের মধ্যেই একটি নর্থ আমেরিকা বেঙ্গলি সোসাইটি(North America Bengali Society)। এই সংগঠনই আগামী মাসে ১ থেকে ৩ তারিখ অবধি আয়োজন করেছে উত্তর আমেরিকা বাঙালি সম্মেলনের। সেই সম্মেলনে যোগ দিতেই আমন্ত্রণ জানানো হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদিও মমতা সেখানে যাচ্ছেন না। তবে সেই সম্মেলনে মমতার সরকারের কার্যকলাপ তুলে ধরা হবে পশ্চিমবঙ্গ সরকারের(West Bengal Government) তরফে। লাস ভেগাসে(Las Vegas) আয়োজিত হতে চলা এই সম্মেলনে বিভিন্ন ধরনের প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। আর সেই প্রদর্শনীতেই তুলে ধরা হবে মমতা হাত ধরে বাংলা বদলের কাহিনী। মানে শিল্প ও অর্থনীতি ক্ষেত্রে বাংলার অগ্রগতি এবং সামাজিক প্রকল্প রূপায়ণে রাজ্যের সাফল্যের কথা।

মমতার আর্থসামাজিক প্রকল্প ঘিরে বিরোধীদের বিস্তর অভিযোগ রয়েছে। তথাকথিত উচ্চশিক্ষিত ও ধনী সম্প্রদায়ের মানুষের মধ্যেও তা নিয়ে বিস্তর ক্ষোভ রয়েছে। ক্ষুব্ধ মধ্যবিত্ত সম্প্রদায়েরও একাংশ। ক্ষোভ আছে একশ্রেনীর নাক উঁচু ও প্রথা না ভাঙতে চাওয়া অর্থনীতিবিদদের মধ্যেও। কিন্তু এর বাইরে সবাই কিন্তু একবাক্যে স্বীকার করছেন লক্ষ্মীর ভান্ডার, জয় জোহর, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, খাদ্যসাথী, সবুজসাথী, স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ঐক্যশ্রী, সবুজশ্রী বাংলার আর্থসামাজিক প্রেক্ষাপটকে বদলে দিচ্ছে দ্রত তালে। কোভিড ও লকডাউনের ধাক্কাও সেই উন্নয়নকে থামিয়ে দিতে পারেনি। বিরোধীদের হাজারো বিরোধিতা ও অপপ্রচার ব্যর্থ করে বাংলার এই উন্নয়নের ছবি বিশ্ববাজারে স্বীকৃতি পেয়ে চলেছে। তা নজরে পড়ছে মার্কিন মুলুকের ব্যবসায়ী ও শিল্পপতিদেরও। তাই মার্কিন মুলুকে মমতাকে ঘিরে আগ্রহ তুঙ্গে। সেখানে সবাই প্রতীক্ষায় রয়েছেন মমতা কবে আসবেন মার্কিন মুলুকে।

তবে এবারে উত্তর আমেরিকা বাঙালি সম্মেলনে মমতা যোগ না দিলেও সেখানে থাকবে এক ঝাঁক বাংলা। মানে বাংলার ঐতিহ্যবাহী দুর্গাপুজো থেকে রেড রোডের কার্নিভালের ভিডিয়ো ক্লিপ, পুরোনো দিনের বাংলা সিনেমা, বাংলার মিষ্টি, বাংলার পোষাক, বাংলার হস্তশিল্প। কার্যত গোটা বাংলার সৌন্দর্য ও সম্পদকে তুলে ধরে রাজ্য সরকার সেখান থেকেই চেষ্টা চালাবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে, কুটির শিল্পে, পর্যটনের ক্ষেত্রে বিনিয়োগ টেনে আনার। কেননা সে দেশের বহু প্রবাসী বাঙালি থেকে শুরু করে মার্কিন শিল্পপতিরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বাংলার বুকে বিনিয়োগের জন্য। তাঁদের সঠিক দিশা দেখানো, সঠিক জায়গায় বিনিয়োগের রাস্তা দেখাতে চায় পশ্চিমবঙ্গ সরকার। তাতে বিনিয়োগ টানাও সোজা হবে।

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস