রঙের উৎসবে রাজ্যে ২০০কোটি টাকার মদ বিক্রি

বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত মদ বিক্রি হয়ে গেল প্রায় ২০০কোটি টাকার। গড়ে প্রতিদিনে ৫০ কোটির মদ বিক্রির নজীর এই বাংলায় খুঁজে পাওয়া ভার।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার ছিল দোল আর শনিবার ছিল হোলি(Holi)। তবে ছুটির রেশ পড়ে গিয়েছিল বৃহস্পতিবার বিকাল থেকেই। আর তার জেরেই জায়গায় জায়গায় শুরু হয়ে গিয়েছিল রঙের উৎসব। রীতিমত উৎসবের মেজাজে রাজ্যবাসী শুরু করে দেন দোল-হোলির সেলিব্রেশান। আর তার জেরেই বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত রাজ্যে মদ(Liquor) বিক্রি হয়ে গেল প্রায় ২০০কোটি টাকার। নিঃসন্দেহে রেকর্ড। গড়ে প্রতিদিনে ৫০ কোটির মদ বিক্রির নজীর এই বাংলায়(Bengal) খুঁজে পাওয়া ভার। গত বছর দুর্গাপুজো এবং বর্ষবরণেও রাজ্যে মদের রেকর্ড ব্যবসা হয়েছিল। পুজোর দিনগুলিতে রাজ্যে মদ বিক্রি হয়েছিল প্রায় ৪০৪ কোটি টাকার। অবশ্য মাসের হিসেবে ধরলে ১ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ৭২০ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। আবার বর্ষবরণের সময় ও তার পরও টানা ন’দিন দিনপিছু ৭০ থেকে ৭৫ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল গোটা রাজ্যে। যা পুজোর রেকর্ডকেও টপকে গিয়েছিল। কিন্তু সেই সব রেকর্ডেও দিনপ্রতি গড়ে ৫০ কোটির মদ বিক্রির নজীর নেই।

রাজ্যের আবগারী দফতর সূত্রে জানা গিয়েছে, দোলের(Dolyatra) দিন বিকাল পর্যন্ত রাজ্যে সব মদের দোকান বন্ধ ছিল। তবে বৃহস্পতিবার সারাদিনই মদের দোকান খোলা ছিল। আর সেদিনই বিকাল থেকে শুরু হয়ে যায় মদ কেনার ধূম। রবিবার পর্যন্ত চলে সেই স্রোত। আর তার জেরেই রাজ্যের আবগারী দফতরে ২০০ কোটি টাকা হাসতে হাসতে ঢুকে গিয়েছে। শুনলে আরও চমকে যাবেন শুধু দোলের দিন বিকাল থেকে রাত পর্যন্ত রাজ্যে ৭০কোটি টাকার মদ বিক্রি হয়েছে। হিসাব মতো দেখতে গেলে সেটাও আবার বিক্রি হয়েছে মাত্র কয়েক ঘন্টার মধ্যে। কেননা দোলের দিন বিকাল পর্যন্ত রাজ্যে মদের সব দোকান বন্ধ ছিল। বিকালের পরে তা খোলা হয়। রাত ১১টা পর্যন্ত সেই দোকান খোলা ছিল। মানে মাত্র ৬ ঘন্টাতেই দোলের দিন রাজ্যে বিক্রি হয়েছে ৭০ কোটি টাকার মদ। গড়ে প্রতি ঘন্টায় ১০ কোটি টাকারও বেশি। আবগারী দফতর সূত্রে জানা গিয়েছে, এই ২০০ কোটির মদ বিক্রির বড় অংশটাই এসেছে দেশি মদ থেকে। এরপরই রয়েছে বিদেশি হুইস্কি। 

মেয়ের সংস্থার সঙ্গে কোটি টাকার লেনদেন, এবার ED-র তলব পিনারাই বিজয়নকে

ট্র্যাকশন কন্ট্রোল প্রযুক্তি সহ বাজারে এল TVS125, দাম শুনলে অবিশ্বাস্য মনে হবে

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪

পুজোর সময়ে দিল্লি থাকছেন? ঘুরে আসুন রাজধানীর ৮টি বিখ্যাত মণ্ডপ

গভীর রাতে গুজরাতের ওষুধের কারখানায় রিঅ্যাক্টর ফেটে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫ শ্রমিক

সপ্তমীর সকালে ঝাড়গ্রামে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় গুঁড়িয়ে গেল একাধিক বাড়ি, মৃত ১

পার্লার ছাড়াই ত্বকের ডিটক্স! বাড়িতেই বানান এই ৩টি চারকোল মাস্ক

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

ট্রাম্পকে ‘স্বামী’ ডাকতেই চাকরি গেল? ৫ দিনেই পদ হারালেন মার্কিন প্রেস সচিবের কেটি

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪