চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে বাংলার বড় অংশ

নিজস্ব প্রতিনিধি: ১ থেকে ৭ জুন পর্যন্ত বঙ্গের সব জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে চলেছে। বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সর্তকতা জারি হচ্ছে। দিনের পাশাপাশি রাতেও অস্বস্তিকর গরম জারি থাকবে।বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান । তিনি বলেন,তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে বাংলার বড় অংশ। বৃহস্পতিবার আলিপুরে তাপমাত্রা ছিল ৩৮ . ৪ডিগ্রি। মালদাতে ৪০ ডিগ্রি।

৭ জুন পর্যন্ত এই গরমের দাপট চলবে। কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি হচ্ছে। সংশ্লিষ্ট জেলাগুলি হল — পুরুলিয়া ,বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম(Jhargram)। বাকি জেলাতে আজ ঘেমেনেয়ে একশা হয়েছে। এলার্ট না থাকলেও কার্যত তাপপ্রবাহের অনুভূতি থাকবে। ৩ ও ৪ জুন দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর উপকূলে সামান্য বৃষ্টি(Rain) হলেও,স্বস্তি আনতে ব্যর্থ হবে এই সামান্য বৃষ্টি। ৬ ও ৭ জুন আরও কিছুটা বাড়বে তাপমাত্রা। পশ্চিমের শুষ্ক হাওয়া গ্রাস করবে প্রায় গোটা বাংলাকে।

সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত নিতান্ত প্রয়োজন ছাড়া রোদে না বেরনোর পরামর্শ। চৈত্রের সঙ্গে এই তাপপ্রবাহের ফারাক আছে। সেবার শুষ্ক তাপপ্রবাহ ছিল। এবার প্রাক বর্ষা জলীয় বাষ্প পরিপূর্ণ তাপপ্রবাহ। এবার পশ্চিমাঞ্চলের জেলা ছাড়া রাজ্যের বাকি অংশে আর্দ্র এবং খুব উষ্ণ গরম থাকবে। রাতে ও ন্যূনতম তাপমাত্রাও বাড়বে। কোনো স্বস্তি নেই বলে জানিয়েছেন সঞ্জিববাবু।

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ