দশম ডিভিশন হিসেবে কলকাতা পুলিশের সঙ্গে যুক্ত হল ভাঙড়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সরকারিভাবে কলকাতা পুলিশের সঙ্গে যুক্ত হল ভাঙড়। কলকাতা পুলিশের দশম ডিভিশন হিসেবে ভাঙড়কে যুক্ত করা হয়েছে। এর আওতায় থাকছে ৮টি থানা। মঙ্গলবার নবান্নের তরফে বিবৃতি জারি করে এমনটাই জানানো হয়েছে। এই ডিভিশনের আওতায় নতুন ট্রাফিক গার্ড তৈরি করা হচ্ছে।

ভাঙড় ডিভিশনে ডিসি পদমর্যাদার ২ জন থাকবেন। তাঁদের আওতায় চারজন অ‌্যাসিস্ট‌্যান্ট কমিশনার থাকছেন। হাতিশালা, পোলেরহাট, উত্তর কাশীপুর, বিজয়গঞ্জ বাজার, মাধবপুর, চন্দনেশ্বর, বোদরা ও ভাঙড় থানাগুলি এই ডিভিশনের আওতায় রয়েছে। ইস্ট ডিভিশনের অধীনে থাকা লেদার কমপ্লেক্স থানাও ভাঙড়ের অন্তর্গত করা হয়েছে। 

প্রতিটি থানায় ওসি, অতিরিক্ত ওসি, দশজন সাব ইন্সপেক্টর, চারজন মহিলা সাব ইন্সপেক্টর, ১২ জন অ‌্যাসিস্ট‌্যান্ট সাব ইন্সপেক্টর, তিনজন মহিলা এএসআই, ৮০ জন কনস্টেবল, ৩০ জন মহিলা কনস্টেবল, ২জন সার্জেন্ট, ১২ জন গাড়ি চালক থাকবেন।  ট্রাফিক গার্ডে থাকছেন ১জন এসি, ২জন ইন্সপেক্টর, ১৫জন সার্জেন্ট, ১৫জন এএসআই, ১০০জন কনস্টেবল থাকবেন।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6