টার্গেট অভিজাত আবাসন, চায়ের দোকানে বসেই মাত্র ১৯ বছরেই লক্ষাধিক টাকার মালিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  সাইকেল চুরি করে মাত্র ১৯ বছরে হয়ে গেলেন লক্ষ লক্ষ টাকার মালিক।  নিউটাউনে  ঘটেছে এমনই  চাঞ্চল্যকর ঘটনা। কীভাবে চলত এই কাণ্ড? জানা যায়,  অভিজাত আবাসনকে লক্ষ্য করে দেদার চুরি করতেন ওই  যুবক  । কে কখন আবাসন থেকে বেরাচ্ছে সেটি লক্ষ্য করতে  কখন  আবাসন গুলির বাইরের চায়ের দোকানে বসতেন তিনি । আবার কখনও ঘুরে বেড়াতেন উদ্দেশ্যহীন ভাবে।  আর এরফাঁকেই চুপিসারে করে ফেলতেন নিউটাউনের আবাসনগুলি থেকে সাইকেল চুরি। তাতেই রোজকার কর‍তেন লক্ষ লক্ষ টাকা । 

বলা বাহুল্য, গত কয়েকদিন ধরেই নিউটাউন জুড়ে বাড়ছে চুরির ঘটনা। মূলত, দামি দামি সাইকেল ছিল সেই চুরির তালিকায়। এই ঘটনা  অনেক দিন ধরে চলতে থাকায় পুলিশের কাছে দায়ের হয় অভিযোগ। কী করে ঘটছে চুরির ঘটনা তা খুঁজতে গিয়েই বেশ বেগ পেতে হচ্ছিল পুলিশকর্মীদের। শুরু হয় নজরদারি । শনিবার রাতে নিউ টাউন থানার পুলিশ নজর  পরে এক যুবক রাস্তার মধ্যে ঘুরে বেরাচ্ছেন। তার গতিবিধি ছিল সন্দেশজনক। এরপর পুলিশের ভ্যান দেখতে পেয়েই ওই যুবক দৌড় দেয়। সঙ্গে সঙ্গে তাঁকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ।

শুরু হয় জিজ্ঞাসাবাদ। আর তাতেই সাইকেল চুরির রহস্যভেদ হয় । জানা গিয়েছে, অভিযুক্ত যুবক হলেন বছর উনিশের ভাস্কর বেহেরা। তিনি কোঁচপুকুরের বাসিন্দা। তাঁর কাছ থেকে এখন পর্যন্ত উদ্ধার হয়েছে মোট আটটি সাইকেল। যার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। তবে এই ঘটনায় ভাস্কর ছাড়া আর কেউ যুক্ত রয়েছে কিনা তা জানতে শুরু হয়েছে তদন্ত ।

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা