বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে গ্রেফতার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলের মালিক। শনিবার (২২ অগস্ট) ডায়মন্ড হারবার রোড এলাকায় বেহালার বাড়ি থেকে হোটেল মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তাঁর খোঁজ মিলছিল না। 

বুধবার (১৯ অগস্ট) ভোররাতে ‘শিখা ইন’ নামে ওই হোটেলে আগুন লাগে। ঘটনায় মোট ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। নিহতদের মধ্যে একাধিক বাংলাদেশি নাগরিক ছিলেন।  হোটেলের পাঁচতলা ভবনে আগুন ছড়িয়ে পড়ে। সেই সময় অধিকাংশ আবাসিক ঘুমিয়ে ছিলেন। দ্রুত গোটা ভবন ধোঁয়ায় ঢেকে যায়। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বেশকিছু জনকে নিরাপদে বের করে আনা হলেও কয়েকজনকে আর বাঁচানো সম্ভব হয়নি। 

আরও পড়ুন: ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

এই ঘটনায় একই পরিবারের চার সদস্যের মৃত্যুও সামনে এসেছে। বাংলাদেশের কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী আফসানা শারমিন, তাঁদের ছোট ছেলে এবং আফসানার বাবা আকরাম আলি এই অগ্নিকাণ্ডে প্রাণ হারান। পরিবারটি চিকিৎসার জন্য কলকাতায় এসেছিল বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন হোটেল ও গেস্টহাউসে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। নিউ মার্কেট এলাকায় একাধিক হোটেলকে বন্ধের নোটিসও দেওয়া হয়েছে। সবটা  খতিয়ে দেখছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। শনিবার আরও ছয়টি হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে। 

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তাল সমুদ্রে স্নান, মন্দারমণিতে তলিয়ে গেলেন ২ পর্যটক

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে

কলেজের গভর্নিং বডিতে ‘প্রশাসক OUT,’ সাংসদ-বিধায়ক ‘IN’

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

হায়দরাবাদে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ বাড়ি, নিহত ২, জখম বহু

উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ IIT পড়ুয়ার, মেলেনি সুইসাইড নোট! মৃত্যুর কারণ ঘিরে রহস্য

মনসা পুজোর বিসর্জনে ‘লুঙ্গি ডান্সে’ মাতলেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী