Loading live market data...
Loading active stocks...
Connecting...

দোলের পরেই দুয়ারে দুয়ারে পঞ্চায়েতের বিরিয়ানি

পঞ্চায়েত দফতরের নির্দিষ্ট নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করলেই আপনার বাড়ির দরজায় হাজির হয়ে যাবে পছন্দসই বিরিয়ানি।  

Share:

নিজস্ব প্রতিনিধি: সামান্য হোয়াটসঅ্যাপ(Whatsapp) করলেই বাড়ির দুয়ারে সামান্য দামে হাজির হয়ে যাবে বনমুরগি মাংস দিয়ে করা বিরিয়ানি(Biriyani) কিংবা পাহাড়ি খাসির মাংস দিয়ে রান্না করা গরমা গরম বিরিয়ানি। ভাবছেন তো সেটা আবার কী! আসলে গোটা পরিকল্পনাটাই রাজ্য পঞ্চায়েত দফতরের। বিগত কয়েক বছর ধরেই রাজ্য পঞ্চায়েত দফতর চেষ্টা করছে মানুষের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিতে। যে খাবার বাঙালি বেশ পছন্দ করে কিন্তু চট করে পায় না। সেই পরিকল্পনার অঙ্গ হিসাবেই দোলের পর থেকেই বাড়ি বাড়ি(Door to Door) রান্না করা খাবার পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে পঞ্চায়েত দফতর। মানুষের কাছে একটু অন্য রকমের খাবার পৌঁছে দিতেই এই পরিকল্পনা নিয়েছে রাজ্য পঞ্চায়েত দফতর। সেই পরিকল্পনার হাত ধরেই দুয়ারে বিরিয়ানি পরিষেবা চালু হয়ে যাচ্ছে। পঞ্চায়েত দফতরের নির্দিষ্ট নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করলেই আপনার বাড়ির দরজায় হাজির হয়ে যাবে পছন্দসই বিরিয়ানি।  

রাজ্য পঞ্চায়েত দফতরের বিশেষ সচিব তথা না। সুসংহত এলাকা উন্নয়ন পর্ষদ বা সিএডিসির(CADC) কর্তা সৌম্যজিৎ দাস এই বিষয়ে জানিয়েছেন, ‘চাইলেই সব বিরিয়ানির সঙ্গে ঝাড়গ্রামের বনমুরগী বা পাহাড়ি খাসি পাওয়া যাবে সিএডিসি’র উদ্যোগে দুয়ারে বিরিয়ানি পরিষেবায়। সঙ্গে মিলবে ঝাড়গ্রামের বনমুরগী ও পাহাড়ি খাসির মাংস। রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর মা-বোনেরা নিজেদের হাতে তৈরি মশলা দিয়ে এই রান্না করবেন। কলকাতা(Kolkata) ও শহরতলির বিস্তীর্ণ অঞ্চলে এই পরিষেবা মিলবে। ১৯ এবং ২০ মার্চ মধ্যাহ্নভোজ এবং রাতের খাবার দুইয়েই মিলবে এই স্পেশাল চিকেন ও মাটন বিরিয়ানি। এছাড়া থাকবে ঘরোয়া বাঙালি খাবারও। তাতে পাওয়া যাবে মাছের মাথা দেওয়া সোনা মুগের ডাল, দেরাদুন চালের ভাত, বনমুরগি বা পাহাড়ি খাসির মাংসের ঝাল। দামও সাধ্যের মধ্যে। ১৩০ থেকে ৩৫০ টাকার মধ্যেই থাকবে দাম। ১৩০ টাকায় মিলবে চিকেন বিরিয়ানি। মাটন বিরিয়ানি ১৭৫ টাকা। ঝাড়গ্রামের বনমুরগির প্ল্যাটার ২৫০ টাকা এবং পাহাড়ি খাসির স্পেশাল ডিসের জন্য দিতে হবে ৩৫০ টাকা। ১৯ এবং ২০ মার্চ ৯১৬৩১২৩৫৫৬ এবং ৬২৯০২২৫৮৫৯ নম্বরে হোয়াটসঅ্যাপ করে দিলেই দুয়ারে হাজির হয়ে যাবে জিভে জল আনা খাবার।  

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

‘রিপন স্ট্রিট-জানবাজারে উত্তেজনার খবর ভুয়ো’, সোশ্যাল মিডিয়ায় সর্তক করল লালবাজার

পড়তে গিয়ে খুন হওয়া বাংলাদেশি দুই পড়ুয়াকে মরণোত্তর ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়

‘পাল্টেছে এইবার, এলো বিজেপি সরকার’, বাংলায় ক্ষমতাতে এসে নতুন গান প্রকাশ করল বিজেপি

স্ত্রীর সঙ্গে ঝগড়া জেরে নিজের যৌনাঙ্গ কাটলেন যুবক, তারপর যা হল…

হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ বন্ধের ঘোষণা ট্রাম্পের

হরমুজ প্রণালিতে আমেরিকার জাহাজে ডলফিন দিয়ে হামলা চালাবে ইরান

‘ সেঞ্চুরির জন্য স্বার্থপর হতে হতো’, সঞ্জুর মন্তব্য শুনে যা বললেন গাভাস্কার-সেহবাগ

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

পরিচয় লুকিয়ে ৯ বার বিয়ে, বরদের ঠকিয়ে মহিলা যা করতেন শুনলে শিউরে উঠবেন

একঘেয়েমি কাটাতে ডিনার হোক রেস্তোরাঁয়, মানসিক স্বাস্থ্যের ওপর এর প্রভাব কতটা?

গাড়িপ্রেমীদের জন্যে সুখবর! এবার ৭৫ লক্ষ টাকা সস্তায় মিলবে রেঞ্জ রোভার এসভি