মেলেনি ক্ষতিপূরণের ১৫ লাখ টাকা, নবান্নে মৃত বিজেপি কর্মীর দাদা বিশ্বজিৎ

বহুদিন কেটে গেলেও রাজ্য সরকার এখনও সেই ক্ষতিপূরণের টাকা দেয়নি। আর তাই এবার সেই বিষয়টি নিয়ে সরাসরি নবান্নে মুখ্যসচিবের দফতরে গেলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য বিধানসভা নির্বাচনে ভোটের ফল প্রকাশের দিন বিজেপি কর্মী অভিজিৎ সরকার (Avijit Sarkar) খুন হন। সেই মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আদালত মৃত বিজেপি কর্মী অভিজিতের খুনের তদন্তভার সিবিআইকে দেওয়ার পাশাপাশি তাঁর পরিবারকে ১৫ লাখ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছিল। কাঁকুড়গাছির মৃত বিজেপি (BJP) কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকারের অভিযোগ, আদালতের নির্দেশের পর বহুদিন কেটে গেলেও রাজ্য সরকার এখনও সেই ক্ষতিপূরণের টাকা দেয়নি। আর তাই এবার সেই বিষয়টি নিয়ে সরাসরি নবান্নে মুখ্যসচিবের দফতরে গেলেন তিনি।

মঙ্গলবার অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার নবান্নে মুখ্যসিবের দফতরে যান। সঙ্গে একটি চিঠি নিয়ে যান তিনি। সেই চিঠিতে বলা হয়েছে, ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের তরফে আদালতের নির্দেশ মতো ক্ষতিপূরণের টাকা না দিলে তাঁরা আদালত অবমাননার মামলা দায়ের করবেন।

উল্লেখ্য ২০২১ সালের রাজ্য বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন হিংসায় মৃত্যু হয় বিজেপি কর্মী অভিজিৎ সরকারের। ওই দিন রাতে ভোট গণনা কেন্দ্র থেকে বাড়ি ফিরছিলেন অভিজিৎ। আর সেই সময় পথে তাঁকে কেউ খুন করে বলে অভিযোগ ওঠে। এর পর রাজ্য রাজনীতিতে উত্তাপ ছড়ায় বিজেপি কর্মীর এই মৃত্যু। এমনকি তাঁর দেহের ময়নাতদন্ত হয়েছিল দু বার। মৃত্যুর বেশ কয়েক মাস পর হয়েছিল দেহ সৎকার। অভিজিৎ সরকার-সহ রাজ্যে ভোট পরবর্তী আরও বেশ কয়েকটি মৃত্যুর ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই তদন্ত নিয়ে ইতিমধ্যে অসন্তোষ প্রকাশ করেছে বিজেপি কর্মীর পরিবার। অভিযুক্তদের কাউকে সিবিআই গ্রেফতার করছে না বলে মৃত বিজেপি কর্মীর পরিবারের অভিযোগ। উল্লেখ্য এই মামলায় ইতিমধ্যে বেলেঘাটার বিধায়ক পরেশ পালকে সিবিআই দফতর সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখানে তাঁকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা।

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

বক্সঅফিসে সমস্ত রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে ‘জেলর ২’, তিন দিনে ৪০০ কোটি ছুঁই ছুঁই ছবির আয়

বিপর্যয়ের পর চোরবাগানে জারি ১৬৩ ধারা, আর কী জানাল কলকাতা পুলিশ

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

নাবালিকা মেয়েকে যৌন হেনস্থা বাবার! স্বামীকে খুন করে রেললাইনে দেহ ফেলার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

দ্বিতীয় সপ্তমীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

মন্দিরে পুজো দিতে যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনা! পুণ্যার্থীদের পিষে দিল ধানবোঝাই ট্রাক, মৃত ১৩

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু প্রিয়া সমাদ্দারের, শোকস্তব্ধ নিউ ব্যারাকপুর

সংসারে অশান্তি ও আর্থিক সমস্যা? বাড়িতে এই ভুলগুলি এড়িয়ে চলুন

প্রেমে ভাঙন থেকে পকেটে টান! শুক্রের বক্রীতে বিপাকে পড়বেন কোন ৫ রাশির জাতকরা?