নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বিভাস অধিকারীকে ফের তলব CBI-র

Share:

নিজস্ব প্রতিনিধি : নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের সক্রিয় সিবিআই। এই মামালায় জিজ্ঞাসাবাদ করার জন্য ফের তলব করা হয়েছে তৃণমূল নেতা বিভাস অধিকারীকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাকে মঙ্গলবার নিউটাউনে সিবিআই-র দফতরে হাজিরা দিয়েছেন তিনি।

সিবিআই দফতরে প্রবেশ করার সময় প্রশ্ন করা হলে বিভাস অধিকারী জানান, কিছু নথি চেয়ে পাঠানো হয়েছে। মূলত সেই কারণেই তলব করা হয়েছে। কিছু বলতে হবে বলে ডাকা হয়েছে।

নিয়োগ দুর্নীতি মামলা ধৃত কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করেই বিভাস অধিকারীর নাম পেয়েছিল তদন্তকারীরা।তারপরেই তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। এবার ফের তাঁকে তলব করা হয়েছে।

সূত্রের খবর, কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পেরেছিলেন, বিভাস অধিকারীর মাধ্যমে বেশ কিছুজন চাকরি পেয়েছিলেন। তারপরে তাকে তলব করা হয়েছিল। বেশ কয়েকবার সিবিআই দফতরে ডেকে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই আধিকারিকরা। এবার সিবিআই-র নতুন দফতরে তলব করা হয়েছে। নির্দিষ্ট সময়েই হাজিরাও দিয়েছেন তিনি।

জানা গিয়েছে, একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য বিভাস অধিকারীকে তলব করা হয়েছে। মঙ্গলবার মূলত সাক্ষির জন্য ডাকা হয়েছে। এর আগেও যাঁরা সাক্ষি দিতে চেয়েছেন তাঁদের ডাকা হয়েছিল।

এর আগে বিভাস অধিকারীর বাড়ি থেকে একাধিক নথি বাজেয়াপ্ত করা হয়েছিল। সেই সংক্রান্ত জিজ্ঞাসাবাদ আগে হয়ে গিয়েছে। এদিন আরো কিছু জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি বিভাস অধিকারী সম্পত্তির উৎস কি? নিয়োগ দুর্নীতিতে তার ভূমিকা কি ছিল? এই নিয়েও তাকে জিজ্ঞাসা করা হবে বলেই জানা যাচ্ছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, টিচার্স ট্রেনিং কলেজগুলির সংগঠনের বড় পদে ছিলেন বিভাস অধিকারী। ২০১২-২০১৮ সাল পর্যন্ত অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাসোসিয়েশনে রীতিমতো সক্রিয় ছিলেন তিনি। তবে বিভাস অধিকারী আগে দাবি করেছিলেন, কুন্তল ও তাপস কাউকেই চেনেন না।

নামের বানানে এক অক্ষর বেশি! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

নেপালের বন্যায় মালিক নিখোঁজ, ধ্বংসস্তূপে একা পোষ্য! বুকে টেনে নিতে মরিয়া পশুপ্রেমী অর্চনা

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

স্বাদে গন্ধে অতুলনীয়! বানিয়ে ফেলুন কলকাতার বিখ্যাত ভেজিটেবল চপ

অনুব্রতদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

বিরিয়ানি নয়, গরম ভাতের সঙ্গেও জমবে চিংড়ির রায়তা! রইল সহজ রেসিপি

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে সাউথ সিটি সহ একাধিক শপিং মলে অভিযান দমকলের

যাদবপুর কাণ্ডের জের সরিয়ে দেওয়া হল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ফাইন্যান্স অফিসারকে

আগাম আলোর রোশনাই! পুজোর আগেই চোখ ধাঁধাচ্ছে চন্দননগর