সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের আগেই ডিগবাজি খেলেন শুভেন্দু, ধুয়ে দিল তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে এবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতে চলেছে। এসআইআর পর্বে যাঁদের নাম বিচারাধীন ছিল তাঁদের মধ্যে যেসব নাম তালিকায় উঠেছে সেটা আজ প্রকাশ হতে চলেছে। আর ঠিক সেই সময়ই নিজের আগের অবস্থান থেকে সরে এসে ডিগবাজি খেলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

এদিকে শুভেন্দু অধিকারীর অবস্থান বদল করার জেরে তাঁকে ধুয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের বেলেঘাটার প্রার্থী তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এই নিয়ে এখন জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। কারণ এসআইআর পর্ব চলাকালীন শুভেন্দু অধিকারী বলেছিলেন, এক কোটির বেশি নাম বাদ যাবে। বাংলায় যত বাংলাদেশি অনুপ্রবেশ কারী এবং রোহিঙ্গা রয়েছে তাদের নাম বাদ যাবে। সেই সংখ্যা এক কোটির বেশি। আর আজ, সোমবার যখন বের হতে চলেছে সাপ্লিমেন্টারি তালিকা তখন আগের অবস্থান থেকে সরে এলেন শুভেন্দু অধিকারী। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী বলেন, ‘‌এসআইআর নিয়ে অনেক ঘটনা ঘটেছে। সুপ্রিম কোর্ট কিছু নির্দেশিকা দিয়েছে। তাই আমি কোনও সংখ্যায় যেতে চাইছি না। অবৈধ ভোটারদের নাম বাদের কথাই আমি বলছি।’‌

অন্যদিকে এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে এবার নিষ্পত্তি হওয়া সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতে চলেছে। সেখানে নিজের অবস্থান শুভেন্দু বদল করে নেওয়ায় চর্চা তুঙ্গে উঠেছে।

তাছাড়া এসআইআর পর্বে বিপুল মানুষের মৃত্যু হয়েছিল। সাধারণ মানুষ আতঙ্কে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন এবং বিএলও কাজের চাপ সহ্য করতে না পেরে মারা গিয়েছিলেন। গতকালও একই ঘটনা ঘটেছিল। তখনও এই এসআইআর নিয়ে জোরদার সওয়াল করে গিয়েছেন শুভেন্দু অধিকারী। তারপর ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তা নিয়ে উল্লসিত হয়ে ওঠেন শুভেন্দু। এবার নিজের অবস্থান বদল করেছেন। যা নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সরাসরি শুভেন্দুকে নিশানা করে বলেছেন, ‘নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি চেয়েছিল বৈধ ভোটারদের নাম বাদ দিতে। আর এভাবে ভোট জিততে চেয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পর সেই ষড়যন্ত্র বানচাল হয়ে গিয়েছে। সেই পরিস্থিতি বুঝতে পেরেই এখন নিজের অবস্থান থেকে সরে যাচ্ছেন শুভেন্দু।’‌‌

রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি, দোকান খুলতেই মাথায় হাত ব্যবসায়ীদের

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি

ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে আপত্তি, CID-র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিষেক

নিউটাউনের অভিজাত মলে মাসাজ পার্লারের আড়ালে দেহ ব্যবসা, গ্রেফতার ৩

বর্ষার আমেজে বাড়িতেই বানিয়ে ফেলুন পাহাড়ি স্বাদের হিমাচলি চিকেন কারি

নবম শ্রেণির পড়ুয়াদের পাঠ্যসূচিতে এবার ইন্দিরার জারি করা জরুরি অবস্থা

ওয়ার্ড অফিসে ঢুকতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার বিয়ারের বোতল, গর্ভনিরোধক-সহ একাধিক সামগ্রী

হাটের জমি জবরদখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, চাঞ্চল্য ফালাকাটায়

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

‘সিটি অফ জয়-কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন,’ ফিরহাদকে তোপ শুভেন্দুর

অরূপের ‘কদর্য’ রূপ! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে আলিপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের

তারাতলায় বিপর্যয়: নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর