কেন শোচনীয় অবস্থা বিজেপির? কেন্দ্রীয় নেতাদের জবাব দিতে ব্যর্থ বঙ্গ বিজেপি

শনিবার হায়দরাবাদে বিজেপির কর্মসমিতির বৈঠকে বাংলায় দলের অবস্থা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের প্রশ্নের জবাব দিতে কার্যত ব্যর্থ হলেন সুকান্ত-অমিতাভরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বিধানসভা নির্বাচনে বাংলায় ক্ষমতা দখল করতে ব্যর্থ হয়েছে গেরুয়া শিবির। শুধু তাই নয়, একের পর এক উপনির্বাচনে বিপর্যস্ত হয়েছে বিজেপি। বাংলায় দলের এই অবস্থা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের প্রশ্নের কার্যত জবাব দিতে ব্যর্থ হলেন সুকান্ত-অমিতাভরা।

সূত্রের খবর,  শনিবার হায়দরাবাদে বিজেপির কর্মসমিতির বৈঠকের আগে দলের পদাধিকারীদের নিয়ে বৈঠক হয়। সেই বৈঠকেই বাংলায় পরাজয়ের প্রসঙ্গ উঠে আসে। সেই বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের বহু অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যের বিজেপি নেতাদের। কেন্দ্রীয় নেতৃত্বের প্রশ্ন, দেশের বিভিন্ন জায়গায় বিজেপি ভালো ফল করলেও বাংলায় কেন পারছে না? বৈঠকে আরও প্রশ্ন ওঠে, ‘দলের পুরানো কর্মীরা কেন কাজ করছেন না? শুধুমাত্র রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ছাড়া দলীয় কর্মসূচিতে দলের অন্য কোনও নেতাকে সামনের সারিতে দেখা যাচ্ছে না কেন?’ রাজ্য বিজেপি কেন কোনও কর্মসূচিকে সামনে রেখে রাজ্য সরকারকে আক্রমণ করতে সফল হচ্ছে না, সেই প্রশ্নও তোলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। সফল না হওয়ার পেছনে কি গাফিলতি রয়েছে সে বিষয়েও ওই বৈঠকে আলোচনা হয় বলে সূত্রের খবর।

তবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বাংলায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ করেন বঙ্গ বিজেপির নেতারা। বাংলা ও কেরলে বিজেপি কর্মীদের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হচ্ছে বলে ওই বৈঠকে একই অভিযোগ করেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও। এর পর বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হতে দেখা যায় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকেও। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘নাড্ডাজি বাংলার অবস্থা নিয়ে সংবেদনশীল। বাংলা এবং কেরলে আমাদের কর্মীদের যেভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে তাতে সেখানকার সাধারণ নাগরিকরাও ত্রস্ত হয়ে উঠেছে বলে উল্লেখও করেছেন। সেখানকার কর্মীদের প্রতি সমবেদনা জানিয়ে আইন যাতে নিজের পথে চলে তার জন্য চেষ্টা করতে হবে বলে বার্তা দিয়েছেন।’

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ২০ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা