সৌজন্যের আবহ ধরে রাখতে বঙ্গ বিজেপির রাশ কেন্দ্রীয় নেতৃত্বের হাতে

মোদির কাছে কদর বাড়ছে মমতার। তাই বাংলার বুকে বিজেপি ও তৃণমূলের মধ্যে সৌজন্যের আবহ ধরে রাখতে উদ্যোগী গেরুয়া শিবির। তার জেরেই কোপ বঙ্গ বিজেপিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেউ কেউ ‘সেটিং’ দেখছেন। কেউ বা দেখছেন ‘সৌজন্যতা’। কিন্তু এটাও সত্যি, দুই দলের মধ্যেকার বিরোধ ও দূরত্ব দুই কমছে। তাতে রাজ্যের শাসক পক্ষে অস্বস্তি না বাড়লেও অস্বস্তি কিন্তু বাড়ছে রাজ্যের বিরোধী দলের মধ্যে। কেন না চারদিক থেকে প্রশ্ন ধেয়ে আসছে সেই দলের নেতাদের দিকে। কিন্তু সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার মতো পরিস্থিতি তাঁদের সামনে খোলা নেই। কেননা সেই দলের চূড়ান্ত সিদ্ধান্ত নেন দিল্লিতে বসে থাকা দলের মাথারা। সেখান থেকে যখন যেমন নির্দেশ আসে তখন তেমন কর্মসূচি সামনে আসে। এখন যেমন সৌজন্যের আবহ ধরে রাখার কড়া বার্তা এসেছে দিল্লি থেকে। শুধু যে বার্তা এসেছে তাই নয়, কার্যত বঙ্গ বিজেপি(Bengal BJP) রাশ এবার নিজেদের হাতেই তুলে নিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মাথারা।

আরও পড়ুন ১৭ ডিসেম্বর রাজ্যে আসছেন অমিত শাহ, মমতার সঙ্গে বৈঠক

ঠিক কী হয়েছে? সম্প্রতি রাজ্য বিধানসভায়(West Bengal State Assembly) বিরোধী দলনেতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ঘরে যাওয়া নিয়ে রাজ্য রাজনীতিতে যথেষ্ট ‘চর্চা’ শুরু হয়। শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) পাশাপাশি তৃণমূলের তরফেও বিষয়টিকে ‘সৌজন্য’ বলে দাবি করা হলেও খালি চোখে অনেক কিছু পরিবর্তন ধরা পড়ছে দুই শিবিরের মধ্যেই। বিশেষ করে শুভেন্দু সহ বিজেপির নেতারা তৃণমূলের(TMC) বিরুদ্ধে, মমতার বিরুদ্ধে, অভিষেকের বিরুদ্ধে নিজেদের মৌখিক লড়াইকে য্বে উচ্চগ্রামে নিয়ে গিয়েছিলেন তাতে ছেদ পড়েছে। তু তু ম্যায় ম্যায় চলছে ঠিকই, তবে তার সুর এখন অনেকটাই নমনীয়। এই অবস্থায় দলের নীচু তলার কর্মীদের কাছে ভুল বার্তা যাচ্ছে এই তথ্য তুলে ধরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি দিয়েছিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সহ-সভাপতি তথা দলের বর্তমান রাজ্য কমিটির সদস্য রাজকমল পাঠক। তিনি চিঠি দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষের কাছে। সেই চিঠিতে তিনি দাবি করেছেন, সৌজন্যে’র কারণে ভুল বার্তা যাচ্ছে নিচু তলার কর্মীদের কাছে। দলের শীর্ষ নেতৃত্ব এই নিয়ে অবস্থান স্পষ্ট করুন। যে নিচু তলার কর্মীরা ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার, তাঁরা এই বিষয়টিকে ভাল ভাবে নিচ্ছেন না। তাই অবিলম্বে দলের শীর্ষ নেতৃত্বের উচিত বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানানো। যাতে কর্মী-সমর্থকদের কাছে দলের অবস্থান স্পষ্ট হয়।

আরও পড়ুন নবান্নে গেলেন অভিষেক, মমতার রণকৌশলের নতুন ঘুঁটি সাজাচ্ছেন সেনাপতি?

কিন্তু নিজেদের অবস্থান স্পষ্ট করা তো দূরের কথা উল্টে বঙ্গ বিজেপির রাশ নিজেদের হাতে নিয়ে নিল্কেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বঙ্গ বিজেপি নেতৃত্বকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এখন থেকে রাজ্য, জেলা বা মণ্ডল পর্যায়ে কোনও সাংগঠনিক পরিবর্তন করার এক্তিয়ার থাকছে না বঙ্গ বিজেপির। গত ১৭ অক্টোবর বঙ্গ বিজেপির কোর-কমিটি ঘোষণা করা হয়েছিল দিল্লি থেকে। তখনই আঁচ মিলেছিল বঙ্গ বিজেপি নেতৃত্বের ডানা ছাঁতার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এখন সময় যত গড়াচ্ছে ততই ডানা ছাঁটার পরিমাণও বাড়ছে। বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে, দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার নির্দেশ, এখন থেকে দিল্লিকে না জানিয়ে কোনও সাংগঠনিক রদবদল করা যাবে না। একান্তই তা করতে হলে রাজ্য নেতাদের ব্যাখ্যা দিতে হবে। নতুন কাউকে পদে বসানো বা কাউকে সরানোর ক্ষেত্রে সুনীল বনসল, মঙ্গল পান্ডেদের সাংগঠনিক রিপোর্টই অগ্রাধিকার পাবে। আর এখানেই অনেকেই মনে করছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তথ আরএসএস বাংলায় তৃণমূলের সঙ্গে সৌজন্যতার আবহই ধরে রাখতে চায়। তাই বঙ্গ বিজেপির ডানা ছাঁটতে বিন্দুমাত্র পিছু পা হচ্ছেন না তাঁরা। আগামী দিনে তাই মমতার ওপর মোদির(Narendra Modi) আস্থা বাড়লে তাতে অবাক হওয়ার মতো কিছু থাকবে না।

আজকের রাশিফল: বাড়িতে কোনও কীর্তন বা পুজোর আয়োজন করুন, সব বাধা দূর হবে

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে