চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুকুলের বিধায়ক পদ খারিজের দাবিতে বিজেপি হাইকোর্টে

নিজস্ব প্রতিনিধি: মুকুল রায়ের(Mukul Roy) বিধায়ক পদ খারিজের দাবিতে এবারও আদালতের দরজায় বিজেপি। সোমবার বঙ্গ বিজেপি(BJP) নেতৃত্বের তরফে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) মামলা দায়ের করা হয়েছে। তাতে বলা হয়েছে, মুকুল বিজেপির প্রার্থী হিসাবে জিতলেও পরে তৃণমূলে যোগ দিয়েছেন। এই ঘটনা দলবিরোধী কার্যকলাপ হিসাবে চিহ্নিত করে দ্রুত তাঁর বিধায়ক পদ খারিজ করুক আদালত। বিজেপির এই মামলা চলতি সপ্তাহেই শুনানির জন্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে উঠবে বলে জানা গিয়েছে। যদিও এই একই বিষয়ে বিজেপিকে কার্যত খালি হাতেই ফিরতে হয়েছে রাজ্য বিধানসভা(State Assembly) থেকে। কেননা সেখানে বিধানসভার অধ্যক্ষ জানিয়ে দেন, মুকুল বিজেপিতে গিয়েছেন এমন কোনও প্রমাণ নেই। তাই তাঁর পদও খারিজ হচ্ছে না।

মুকুলকে নিয়ে রাজ্য বিধানসভার অধ্যক্ষ কোনও সিদ্ধান্ত নেওয়ার আগেই শুভেন্দু অধিকারীর তরফে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলাতেও দাবি করা হয়েছিল মুকুলের বিধায়ক পদ যেন দ্রুত খারিজ করা হয়। সেই মামলা নিষ্পত্তি হওয়ার আগেই রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, মুকুলের বিধায়ক পদ খারিজ করা হবে না, কারণ তিনি বিজেপি-তেই আছেন। দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের যে আবেদন করা হয়েছিল, তার পক্ষে যথেষ্ট প্রমাণ মেলেনি। তাই আবেদন খারিজ করা হচ্ছে। অধ্যক্ষের সেই সিদ্ধান্তকে শুভেন্দু সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন। কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় পশ্চিমবঙ্গের বিধানসভা স্পিকারের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে যদি মামলা করতে হয়, তবে শুভেন্দুকে কলকাতা হাইকোর্টে ওই মামলা করতে হবে। সেই সিদ্ধান্ত মেনেই এদিন বিজেপির তরফে মুকুলের বিধায়ক পদ খারিজের মামলাটি দায়ের করা হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

বুলডোজার নীতিতে বিশ্বাসী নই, যোগী আদিত্যনাথের উল্টো সুর শমীকের গলায়

‘বাঙালি’ ওসিদে’র চাকরি খেয়ে নেওয়ার হুমকি ‘অবাঙালি’ মনোজ আগরওয়ালের

সিভিক ভলান্টিয়ার–ভিলেজ পুলিশ–গ্রিন পুলিশদের নিয়ে নয়া নির্দেশ নির্বাচন কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ