ছি ছি এত্তা জঞ্জাল! মোদির সভার পর ব্রিগেডে ছড়িয়ে বিজেপির পতাকা- মদের বোতল

Share:

নিজস্ব প্রতিনিধি : “সোনার বাংলা” গড়ে তোলার কথা বলে বিজেপি। আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলা দখল করার স্বপ্ন দেখে তাঁরা। বাংলায় ব্রিগেড সমাবেশেই দেখা গিয়েছে সেই “সোনার বাংলা”-র ছবি। ব্রিগেডে ছড়িয়ে বিজেপির পতাকা- মদের বোতল। চারদিকে শুধুই জঞ্জাল। ময়দান থেকে শুরু করে তার আশেপাশে এলাকা এখন ভরে গিয়েছে উচ্ছিটে।

শনিবার ব্রিগেডে ছিল মোদির সভা। কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু কর্মী সমর্থকরা এসেছিলেন ব্রিগেডে। ভিন রাজ্যের কর্মীরাও এসেছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু ব্রিগেডে এসে মোদির সভায় যোগ দেওয়ার পরে  মদের আসর বসানোর অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। কারণ ময়দানের মধ্যেই পড়ে রয়েছে মদের বোতল থেকে খাবারের উচ্ছিট। কোথাো পড়ে রয়েছে জলের বোতল, কোথাও খাবারের প্য়াকেট, কোথাও শুকনো খাবার।

ময়দান দেখে বোঝার উপায় নেই, এইখানেই এসেছিলেন প্রধানমন্ত্রী। চারদিকে শুধু জঞ্জাল। শনিবার মোদির সভা মঞ্চের কাছেই চূড়ান্ত বিশৃঙ্খালার সৃষ্টি হয়েছিল। তার কারণ, ময়দানের পাশেই কোথাও বসেছিল তাসের আসর, কোথাও মদের। সেই অরাজকতা ছবিই ফুটে উঠেছে। এক কথায় মোদির জনসভায় ব্রিগেডে খুল্লামখুল্লা বসেছে মদের আসর। রবিবার সকালে ময়দানের ছবি সেই কথাই বলছে।  বাস, ট্রেনে করে কর্মী সমর্থকরা এসেছিলেন ব্রিগেডে।

মোদির কথা শোনার পরিবর্তে মদ্যপ অবস্থায় রাস্তায় ঘুরে বেরাতে দেখা গিয়েছে অনেককেই। এই ছবি সামনে আসার পরেই প্রশ্ন উঠছে, এটাই কি সোনার বাংলা? আবার বিপুল পরিমান খাবার নষ্ট করার ছবিও ধরা পড়েছে এই ব্রিগেড অনুষ্ঠানের দিনেই। ময়দান সংলগ্ন এজেসি বোস রোডে দেখা গেল রাস্তায় বসে য়কাবার, সেই খাবার পা দিয়ে মাড়িয়ে চলে গিয়েছে মানুষ। যত্রতত্র মনোংরা করে রাখার ছবিই সামনে এসেছে। 

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হলেন আইরিন খান

রেস্তরাঁয় খাবারে রাসায়নিক রং মেশালেই জরিমানা, আসানসোলে খাদ্যদফতরের বিশেষ অভিযান

ভেনেজুয়েলার সঙ্গে ‘বৃহত্তম তেল চুক্তি’ আমেরিকার, ৩০৩ বিলিয়ন ব্যারেলের মজুতে নজর ট্রাম্পের

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

ওড়িশা থেকে উত্তরপ্রদেশে পাচার! উদ্ধার কোটি টাকার গাঁজা,গ্রেফতার মহিলা-সহ ৪

যশোর রোডের ধারে গাছের গুড়িতে লুকানো ছিল অস্ত্র! পেট্রাপোলে উদ্ধার ২ আগ্নেয়াস্ত্র, কার্তুজ

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ থেকে বৃষ্টির দাপট বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

সিদ্ধান্তে ইউ-টার্ন, উদ্ধারকাজে বিদেশি সাহায্য নিতে রাজি নেপাল সরকার

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন