ব্রিগেডে বিজেপির শপথগ্রহণের দিনে নো-পার্কিং এবং যান নিয়ন্ত্রণ হচ্ছে, জেনে নিন ট্র্যাফিক আপডেট

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল ২৫ বৈশাখ সকালে ব্রিগেডে শপথ নেবে বিজেপি সরকারের নতুন মন্ত্রিসভা। বঙ্গে নতুন বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ সহ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্বের। জানা গিয়েছে, সকাল ১১ টা নাগদ ব্রিগেড ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। সাজ সাজ রব বিগ্রেড চত্বরে। চলছে বিশাল মঞ্চ তৈরির কাজ, সাজসজ্জা এবং নিশ্ছিদ্র নিরাপত্তা সুনিশ্চিত করার প্রস্তুতি।

ইতিমধ্যেই কলকাতায় এসে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামিকাল আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এই অনুষ্ঠানে থাকার কথা বিজেপি শাসিত ২০ রাজ্যের মুখ্যমন্ত্রীরও, খবর সূত্রের। তবে মোদির কলকাতা সফরকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে শহরে একাধিক ট্রাফিক বিধিনিষেধ জারি করল কলকাতা পুলিশ। জনসাধারণের নিরাপত্তা, যানজট এড়াতেই এই বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিশেষ নোটিসে জানানো হয়েছে, এসপ্ল্যানেড র‌্যাম্প, খিদিরপুর রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ ও কুইন্স ওয়েতে যান চলাচল নিয়ন্ত্রিত হবে। শনিবার ভোর চারটে থেকে রাত আটটা পর্যন্ত কলকাতায় পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। তবে সবজি, ওধুধ, দুধ, অক্সিজেন সরবরাহ-সহ জরুরি পরিষেবার গাড়ির জন্য ছাড় রয়েছে। গাড়ি চলাচলের পাশাপাশি পার্কিংয়ের ব্যাপারেও বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে। এজেসি বোস রোডে ভিক্টরিয়া মেমোরিয়ালের সামনের অংশ, খিদিরপুর রোড, হসপিটাল রোড, কুইনস ওয়ে, ক্যাথিড্রাল রোড, লাভার্স লেন-এ গাড়ি পার্কিং নিষিদ্ধ করা হয়েছে। সব মিলিয়ে, এক নতুন রাজনৈতিক ভোরের অপেক্ষায় প্রহর গুনছে কলকাতাবাসী।

রাস্তার খাবারেও বাড়বে না ওজন! মুখরোচক ভাজাভুজির সেরা ৫টি বিকল্প

৩১ অগস্ট সিংহে গোচর সূর্যের, ৪ রাশির জাতকদের জীবনে ধন-সম্পত্তি উপচে পড়বে

সন্তানের পড়াশোনার জন্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ক্ষতিকর

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু