বিজেপিকে জমিদার ও ভোট চোরের দল বলে আক্রমণ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : বিধানসভায় দাঁড়িয়ে বিজেপিকে ধিক্কার জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভায় বাংলা ভাষা সংক্রান্ত প্রস্তাবের ওপর কথা বলার সময় বিক্ষোভ দেখায় বিজেপি। এই সময় তিনি বললেন, বিজেপি বিশ্বাসঘাতকের দল। বিধানসভায় কোনও নিয়ম মানে না বিজেপি। এত নিম্নরুচির দল আমি আগে দেখা যায়নি। মুখ্যমন্ত্রীর মুখে শোনা গিয়েছে, আর নেই দরকার, মোদি সরকার। আর নেই দরকার, অমিত শাহর সরকার।

বিজেপিকে চোর বলে বিধানসভায় আক্রমণ মুখ্যমন্ত্রীর। বিজেপিকে চোরেদের জমিদার ও লুটেরার দল বলে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট এলেই সিএএ, এনআরসির কথা শোনা যায়। ভেদাভেদের রাজনীতি করে বিজেপি। মোদি সবথেকে বড় চোর বলে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, আগামী দিনে বিজেপি থাকবেনা। এদিন নাম না করে তিনি বলেছেন, কেউ কেউ অর্থের লোভে, ক্ষমতার লোভে ইডির হাত থেকে বাঁচার জন্য বিজেপি করছে।

তিনি আরও বলেছেন, বাংলার মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেবে। গণতান্ত্রিকভাবে কথা বলতে বাধা দেওয়া হচ্ছে। মোদিকে নিয়ে বলেন, প্রধানমন্ত্রী হিসেবে সম্মান করি, কিন্তু বিজেপি নেতা হিসেবে সম্মান করি না। আমেরিকা ও চীনের পায়ে পড়ে দেশের সম্মান নষ্ট করা হচ্ছে। বাংলাকে পরাধীন করার চেষ্টা চলছে। ভেদাভেদের রাজনীতি করে বিজেপি। দেশের সম্মান ধুলোয় মিশিয়েছে বিজেপি। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সোচ্চার হয়ে তিনি বলেছেন,  বাংলার টাকা আটকে রাখা হয়েছে। বিজেপি গোদিচোর ও ভোটচোরের দল।

মুখ্যমন্ত্রী কথা বলতে ওঠার সময়ে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখান। তারজেরে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরপরেই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী। একের পর এক বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। একদিনে ৩ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করলেন বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায়। প্রথমে শঙ্কর ঘোষ। তারপর অগ্নিমিত্রা পল। এবার মিহির গোস্বামীকে সাসপেন্ড করা হয়েছে। এরপরে অশোক দিন্ডাকে বিধানসভা থেকে বের করে দেওয়ার কথা বলা হয়েছে। এরপরে নিজেই বেরিয়ে গিয়েছেন অশোক দিন্ডা।

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার