পায়ের তলায় মাটি আলগা বুঝে পঞ্চায়েতে বাম-কংগ্রেসকে সমর্থন দিতে রাজি বিজেপি

রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে নীচু তলায় গোপনে সিপিএম ও কংগ্রেসকে সমর্থনের কৌশল নিচ্ছে বিজেপি। নির্দল প্রার্থীকেও সমর্থন

Share:

নিজস্ব প্রতিনিধি: গোষ্ঠী দ্বন্দ্বে জেরবার বঙ্গ বিজেপির সাংগঠনিক শক্তি একেবারে তলানিতে ঠেকেছে। এই আবহে অন্তত কিছুটা শক্তি পেতে মরিয়া পদ্ম শিবির। রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে নীচু তলায় গোপনে সিপিএম ও কংগ্রেসকে সমর্থনের কৌশল নিচ্ছে বিজেপি। একইসঙ্গে যেখানে নির্দল প্রার্থী দাঁড়াবে সেখানে নির্দল প্রার্থীকে সমর্থন করবে রাজ্যের বিরোধী দল।

বিজেপি সূত্রে খবর, গেরুয়া শিবিরের অধিকাংশ জেলা ও মণ্ডল পঞ্চায়েত সাব কমিটিই এখনও গঠন করা যায়নি। যা চিন্তার ভাঁজ ফেলেছে নেতাদের কপালে। মঙ্গলবার দলের রাজ্য দফতরে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠকে বসে বিজেপি নেতৃত্ব। সেই বৈঠকে উপস্থিত ছিলেন, পঞ্চায়েত নির্বাচনী সমন্বয় কমিটির ইনচার্জ সাংসদ দেবশ্রী চৌধুরী, কো-কনভেনর সাংসদ সৌমিত্র খাঁ, বিধায়ক দীপক বর্মন-সহ অন্যান্যরা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনে যারা জয়ী হয়েছিলেন তাঁদের সকলকেই প্রার্থী করা হবে। পাশাপাশি নতুন প্রার্থীো খুঁজতে হবে। প্রার্থী করার ক্ষেত্রে পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়া হবে। সদ্য যারা গেরুয়া শিবিরে নাম লিখিয়েছে তাদফের মধ্যে থেকে বেছে বেছে প্রার্থী করা হতে পারে। তবে সংখ্যালঘু এলাকায় বিজেপির সাংগঠনিক হাল যে একেবারে খারাপ তা মেনে নিয়েছেন নেতারা। সেক্ষেত্রে নির্দল প্রার্থীকে সমর্থন করার কৌশল নিয়েছে বিজেপি।

তৃণমূলকে হারাতে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি যে সিপিএম, কংগ্রেসের সঙ্গে জোট গড়তে পারে তার ইঙ্গিত দিয়েছিলেন খোদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সপ্তাহ দুয়েক আগে একটি ফেসবুক পোস্ট করে বিজেপির রাজ্য সভাপতি লিখেছিলেন, ‘…সময় এসেছে বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস ভেদাভেদকে দূরে সরিয়ে রেখে বাংলার স্বার্থে ১০ কোটি বাঙালির স্বার্থে সকল শ্রেণীর সকল স্তরের মানুষকে একত্রিত হয়ে ভয়ের গ্যাস চেম্বার থেকে বেড়িয়ে এসে পশ্চিমবঙ্গ সরকারের ভুল নীতি,খামখেয়ালিপনা, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার এবং সরকারকে আয়না দেখানোর। আজ না করতে পারলে ভবিষ্যতের কাছে আমাদের জবাব দেওয়ার মত কোনো উত্তর থাকবে না।’ এবার দলীয় বৈঠকে সিপিএম ও কংগ্রেসের সঙ্গে গোপনে জোট গড়ার কৌশল নিতে সিদ্ধান্ত নিল বিজেপি।

রাজ্যজুড়ে অস্বস্তিকর গরম ও ভ্যাপসা আবহাওয়ার মাঝেই আজ, শনিবার বৃষ্টির পূর্বাভাস

ট্রাম্পকে ধাক্কা দিয়ে বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল কানাডা

রানওয়েতে অবতরণের সময় বিপত্তি!গোরক্ষপুরে বন্ধ ইন্ডিগোর বিমানের পরিষেবা

আরও চাপে শওকত, ভাঙড় বিস্ফোরণ মামলায় ইউএপিএ-র আবেদন এনআইএর

তেলঙ্গানায় ওষুধ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২ শ্রমিক

জলসা দেখতে গিয়ে আচমকাই পিষে দিল বাস, চম্পারণে মৃত ৫, গুরুতর আহত ৫

স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় ‘নরবলি’! স্বামীর কাণ্ড শুনলে শিউরে উঠবেন আপনিও…

‘হরমুজ প্রণালির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমেরিকার’, বিস্ফোরক দাবি ট্রাম্পের

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার